সারাদেশ

কলেজছাত্রীর শ্লীলতাহানি, আটক ১

সান নিউজ ডেস্ক: কলেজছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে নাটোরের সিংড়ায় আব্দুল খালেক (৫৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার (১০ আগস্ট) দুপুর ১২টায় স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে।

আরও পড়ুন: গরিব মানুষের জন্য সরকার কাজ করছে

আব্দুল খালেক চামারী ডিগ্রি কলেজের অফিস সহায়ক। উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের হাসিঘাটি গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কলেজের অফিস সহায়ক আব্দুল খালেক একাদশ শ্রেণির এক ছাত্রীকে প্রায় উত্ত্যক্ত করতেন। বুধবার কলেজ চলাকালীন সময়ে লাইব্রেরিতে ওই ছাত্রীকে শ্লীলতাহানি করলে স্থানীয়রা আব্দুল খালেককে আটক করে ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশে সোপর্দ করে।

ভুক্তভোগী কলেজছাত্রী বলেন, তিনি প্রায় আমাকে কুপ্রস্তাব দিতেন। অনেকবার নিষেধ করার পরও আজ (বুধবার) কলেজে তিনি আমাকে শ্লীলতাহানি করেছেন। আমি এ ঘটনার বিচার চাই।

আরও পড়ুন: বিএনপি’র বিদায়ের সময় এসেছে

তবে অভিযুক্ত আব্দুল খালেক বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা। কলেজের অফিস রুমে বসে থাকার সময় অসাবধানতাবশত ওই ছাত্রীর পায়ের সঙ্গে পা লেগেছে।

সিংড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, স্থানীয়রা অফিস সহায়ক আব্দুল খালেককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা