সারাদেশ

সুবর্ণচরে অর্ধশতাধিক দোকান ঘর উচ্ছেদ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সুবর্ণচরে সরকারি জায়গায় অবৈধ ভাবে দোকান ঘর স্থাপন করায় প্রায় অর্ধশতাধিক দোকান ঘর ও বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন: গরিব মানুষের জন্য সরকার কাজ করছে

বুধবার (১০ আগস্ট) সকালে উপজেলার চরবাটা ইউনিয়নের ভূঁইয়ার হাট বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, দুই জন জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবাশীষ অধিকারী ও দেবব্রত দাশ। অভিযানে সহযোগীতা করে চরজব্বর থানা পুলিশ।

জানা যায়, ভূঁইয়ার হাট বাজারের উত্তর মাথায় রাস্তার পূর্বপাশে নবনির্মিত টিনের চাউনি দোকান ঘর, বাজারের বাঁধন কাউন্টার সংলগ্ন বিএডিসি সড়কের দু'পাশে নির্মিত দোকান ঘর, পাবলিক টয়লেট সংলগ্ন দোকান ঘর, এবং মেইন সড়কের পাশে মাছ বাজারের দোকন ঘর সহ প্রায় অর্ধশতাধিক দোকান ঘর ও বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযান চলাকালীন আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। তবে ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় দোকানীরা অশ্রু ঝরিয়ে স্বল্প সময়ের মধ্যে দোকানের মালামাল সরিয়ে নেন।

আরও পড়ুন: গরিব মানুষের জন্য সরকার কাজ করছে

ম্যাজিস্ট্রেট দেবাশীষ অধিকারী জানান, নিদিষ্ট একটি সময়ের মধ্যে এগুলো সরিয়ে নেয়ার জন্য একটি নোটিশ দেওয়া হয়েছে। নোটিশকে উপেক্ষা করে তারা দখলে রাখায় জেলা প্রশাসকের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। এবং এখানে প্রায় ৫০ টি দোকান ঘর ও বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করে এ জায়গা উদ্ধার করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা