লঞ্চ-বাল্কহেড সংঘর্ষে নিখোঁজ ২
সারাদেশ

লঞ্চ-বাল্কহেড সংঘর্ষে নিখোঁজ ২

সান নিউজ ডেস্ক : বরিশালের সন্ধ্যা নদীতে যাত্রীবাহী লঞ্চ ও বালু বোঝাই বাল্কহেডের সংঘর্ষের ঘটনায় বাল্কহেডটি ডুবে দুজন নিখোঁজ হয়েছেন। তবে লঞ্চের সামনের অংশের তলা ফেটে গেলেও যাত্রী হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: শনাক্ত কমলেও বেড়েছে মৃত্যু

সোমবার (৮ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। লঞ্চটি পিরোজপুরের ভান্ডারিয়া থেকে ঢাকায় যাচ্ছিল।

নিখোঁজরা হলেন, মাস্টার মো. কালাম ও তার সহযোগী মো. মিলন। তাদের বাড়ি পিরোজপুরের নান্দুহার এলাকায়।

আরও পড়ুন: ট্রাম্পের বাড়িতে এফবিআইয়ের তল্লাশি

বাল্কহেডের মালিক কাজী হাবিবুল্লাহ জানান, প্রায় ৫০০ যাত্রী নিয়ে লঞ্চটি দুর্ঘটনাকবলিত স্থান অতিক্রমকালে বালুভর্তি বাল্কহেডটিকে ধাক্কা দেয়। এতে বাল্কহেডটি ডুবে ওই ২ জন নিখোঁজ হন।

মর্নিংসান লঞ্চের একাধিক যাত্রী বলেন, দুর্ঘটনাকবলিত স্থান অতিক্রমকালে আড়াআড়িভাবে আসা দ্রুতগামী বালুবাহী বাল্কহেডের সঙ্গে লঞ্চের মাঝ বরাবর ধাক্কা লাগে। এতে বাল্কহেডটি ডুবে যায়। লঞ্চের তলা ফেটে পানি ওঠে। লঞ্চটি দ্রুত চৌধুরী ঘাটে নোঙর করায় কোনও অঘটন ঘটেনি। তবে ভয় পেয়ে লঞ্চ থেকে অনেক যাত্রী নেমে গেছেন।

আরও পড়ুন: কখন কোথায় লোডশেডিং

ঘটনাস্থলে থাকা উজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মমিন উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা চৌধুরীর হাট লঞ্চঘাট এলাকায় এসেছেন। তারা খোঁজ নিয়েছেন যাত্রীদের। বিকল্পভাবে তাদের গন্তব্যে যেতে সহায়তা করছেন।

এরই মধ্যে ৩০০ যাত্রী বিকল্প পথে ঢাকায় রওনা হয়েছেন। লঞ্চটিকে ঘাটে নোঙর করে রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানেই অবস্থান করবে লঞ্চ।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

এদিকে নিখোঁজ দুজনের সন্ধানে ট্রলার নিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা নদীতে টহল দিচ্ছেন। তাদের খোঁজ না পাওয়া পর্যন্ত টহল অব্যাহত থাকবে বলে জানান উজিরপুর থানার পরিদর্শক।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা