সারাদেশ

উলিপুরে বৃদ্ধা মোহনী বালা পেলেন সেলাই মেশিন

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম): দেশের উত্তরবঙ্গের দরিদ্রতম জেলা কুড়িগ্রাম। এই জেলার শতকরা ৭১ জন গরিব। দরিদ্রসীমার নিচে বসবাস করে ৬৪ শতাংশ মানুষ।

উলিপুর উপজেলায় অসংখ্য হত দরিদ্র, দুস্থ্য, অসহায়, কর্মহীন ১৮-৪০ বছরের নারী রয়েছেন। তারা কাজের সুযোগ ও সরকারি অনুদান না পেয়ে দুঃখ কষ্টে মানবেতর জীবন যাপন করছেন। তাদের কর্মসংস্থানের কথা চিন্তা না করে উলিপুরে বঙ্গমাতা ফজিলাতুননেছা মুজিব এর ৯২তম জন্ম বার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কর্যালয়ের আয়োজনে বৃদ্ধা শ্রীমতি মোহনী বালা (৫৫) এর হাতে তুলে দিলেন সেলাই মেশিন।

তিনি উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের হিন্দুপাড়া এলাকার সূর্য্য চন্দ্রের স্ত্রী। মেশিন হাতে পেয়ে শ্রীমতি মোহনী বালা আবেগে আপ্লুত হয়ে বলেন, মুই মেশিন চলবার না পাং নাই, মোর বউ, নাতি-নাতনী চলাইবে। এই বয়সে তিনি সেলাই মেশিনের সুইয়ে কি করে সুতা লাগাবে? এমন প্রশ্নের আনাগোণা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত সকলের। এমন ঘটনায় এলাকার বেকার কর্মহীন নারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সখিনা খাতুন বলেন, আমি কিছু জানিনা ইউএনও স্যার ওই বৃদ্ধাকে সিলেক্ট করেছেন।

উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার বলেন, কাজ করতে পারবে গিয়ে দেখে আসবেন। না হয় ছেলের বউ বা নাতি-নাতনী চালাবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা