ঈশ্বরগঞ্জে আ’লীগ সভাপতি ছাত্তার, সম্পাদক ছাফির
সারাদেশ

ঈশ্বরগঞ্জে আ’লীগ সভাপতি ছাত্তার, সম্পাদক ছাফির

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : দীর্ঘ ১৬ বছর পর ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং ময়মনসিংহ-(৮) ঈশ্বরগঞ্জ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুছ ছাত্তার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম হাসেম উদ্দীনের ছেলে ছাফির উদ্দীন আহমেদ।

আরও পড়ুন: ক্ষমতা ভোগের বস্তু নয়

শুক্রবার (২২ জুলাই) ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ মাঠে সম্মেলন শেষে অতিথিরা ময়মনসিংহ সার্কিট হাউসে গিয়ে রাতে ১৮ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন।

ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনের উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আরও পড়ুন: শ্রীলঙ্কাকে সহায়তার প্রস্তাব

উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে ও নবগঠিত কমিটি সহসভাপতি জয়নুল আবেদীনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক বাবু অসীম কুমার উকিল এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য মারুফা আক্তার পপি, বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য মি. রেমন্ড আরেং, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুছ ছাত্তার।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য মো. তারিকুল হাসান তারেক, জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক পৌর মেয়র মো. হাবিবুর রহমান হাবিব, জেলা আওয়ামী লীগের সদস্য বদরুল আলম প্রদীপসহ উপজেলা ও জেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

আরও পড়ুন: শপথ নিলেন হামজা শাহবাজ

১৬ বছর পর অনুষ্ঠিত এ সম্মেলন ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। উপজেলার এগারোটি ইউনিয়ন থেকে ছোট ছোট মিছিল নিয়ে নেতা-কর্মীরা সম্মেলনে যোগ দেন।

এদিকে ঘোষিত কমিটি নিয়ে তৈরি হয়েছে আলোচনা-সমালোচনা। পদ বঞ্চিত ও প্রত্যাশিত পদ না পাওয়ায় অসন্তোষ অনেকেই। অপরদিকে পদ প্রাপ্ত নেতাদের অনেকেই ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় নেতাদের।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের দিন জানালেন আইনমন্ত্রী

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই এবার নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। বিশেষ অধিবেশ...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

পদত্যাগ ছাড়া বৈঠকে নয় সিজেপি

কেন্দ্র সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ভা...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

বাগেরহাটে আততায়ীর ছুরিকাঘাতে আইনজীবী নিহত

বাগেরহাট জেলায় নিজাম উদ্দিন শান্ত (৪২) নামের একজন আইনজীবী আততায়ীর ছুরিকাঘাতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা