তেলবাহী ট্রেন লাইনচ্যুত
সারাদেশ

তেলবাহী ট্রেন লাইনচ্যুত

সান নিউজ ডেস্ক : কুষ্টিয়ার মিরপুর উপজেলার হালসা রেলওয়ে স্টেশনে তেলবাহী ট্রেনের ইঞ্জিন ও দুটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। তবে বিকল্প রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। শনিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে মিরপুর উপজেলার হালসা এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: ডেপুটি স্পিকার ফজলে রাব্বী আর নেই

এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে। ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় অনেক ক্ষতি হয়েছে। এসব তথ্য গনমণমাধ্যমকে নিশ্চিত করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী রেলওয়ে পরিবহন বিভাগীয় কর্মকর্তা প্রকৌশলী বীরবল মন্ডল।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন রেল কর্মকর্তা বলেন, এ ঘটনায় কনটেইনার থেকে প্রায় ৪২ টন তেল পড়ে গেছে। উদ্ধার অভিযান চলছে। মূল লাইন ক্লিয়ার থাকায় ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

তিনি আরও বলেন, লুপ লাইনে দাঁড়ানোর জন্য আদেশ দেওয়া ছিল তেলবাহী ট্রেনটিকে। কিন্তু আদেশ না মেনে চালক সামনের দিকে এগিয়ে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে লাইনচ্যুত হয়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী রেলওয়ে পরিবহন বিভাগীয় কর্মকর্তা প্রকৌশলী বীরবল মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খুলনা থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী তেলবাহী ট্রেনটি সকাল সাড়ে ৭টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে ইঞ্জিন ও ইঞ্জিন সংলগ্ন তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে ট্রেন চলাচল ব্যাহত হলেও অপর লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

আরও পড়ুন: শ্রীলঙ্কাকে সহায়তার প্রস্তাব চীনের

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত করে দেখছে। উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। ৪-৫ ঘণ্টার মধ্যে ক্ষতিগ্রস্ত বগি উদ্ধার করা সম্ভব হবে। এ ঘটনায় কনটেইনার থেকে প্রচুর তেল পড়ে গেছে। তদন্ত কমিটি বিষয়টি তদন্ত করে দেখবে।

সাননিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা