জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় 
সারাদেশ

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় 

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২২ উপলক্ষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা (অ. দা.) পবিত্র কুমার দাস।

আরও পড়ুন: ক্ষমতা ভোগের বস্তু নয়

শনিবার (২৩ জুলাই) সকাল সাড়ে দশটার দিকে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস বলেন, ‘‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যে ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হবে। ২৪ জুলাই ব্যানার-ফেষ্টুন সহযোগে সড়ক র‌্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, স্থানীয় পর্যায়ে সফল মৎস্য চাষি, ব্যক্তি ও উদ্যোক্তাকে পুরস্কার প্রদান এবং পোনামাছ অবমুক্ত করা হবে। মৎস্য সেক্টরের বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে।

২৫ জুলাই প্রান্তিক পর্যায়ের মৎস্য চাষি ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময়। ২৬ জুলাই অবৈধ জাল, মাছের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা। ২৭ জুলাই উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় মৎস্য চাষিদের মাছচাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা।

আরও পড়ুন: শ্রীলঙ্কাকে সহায়তার প্রস্তাব

২৮ জুলাই সুফলভোগীদের প্রশিক্ষণ এবং ২৯ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহের মুল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা