প্রতীকী ছবি
সারাদেশ

বাসর রাতে গোসল করতে গিয়ে বরের মৃত্যু

সান নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজারে প্রেমিকা পালিয়ে বিয়ে করার পর বাসর রাতে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মাকসুদুর রহমান নামে এক নব বিবাহিত যুবকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ডেপুটি স্পিকার ফজলে রাব্বী আর নেই

শুক্রবার (২২ জুলাই) রাতে উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পলিরচর গ্রামের আকবর আলীর পুকুরে গোসল করতে গিয়ে এ ঘটনা ঘটে। মাকসুদুর সুনামগঞ্জ শহরের আরপিনগর গ্রামের মো. মুজিবুর রহমানের ছেলে।

জানা গেছে, মাকসুদুর রহমান গত বৃহস্পতিবার (২১ জুলাই) ছাতক উপজেলার বাতিরকান্দি গ্রামের আব্দুল মচ্ছব্বিরের মেয়ে তাছলিমা বেগমকে বিয়ে করেন। পরদিন পান্ডারগাও ইউনিয়নের আমির আলীর বাড়িতে সস্ত্রীক বেড়াতে আসেন তিনি। শুক্রবার রাতে আকবর আলীর পুকুরে গোসল করতে যান। সেখানে গিয়ে পুকুরের পানিতে পা পিছলে পড়ে ডুবে মারা যান তিনি।

আরও পড়ুন: শ্রীলঙ্কাকে সহায়তার প্রস্তাব চীনের

ইউপি সদস্য ছামির আলী জানান, মাকসুদুর তিন দিন আগে ছাতক উপজেলার বাতিরকান্দি গ্রামের এক মেয়েকে বিয়ে করে স্বজন আমির আলীর বাড়িতে বেড়াতে আসেন। রাতে পুকুরে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মারা যান তিনি।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ জানান, নিহত মাকসুদুর রহমান ও তার প্রেমিকা পালিয়ে বিয়ে করেন। ২২ জুলাই শুক্রবার রাতে পুকুরে গোসল করতে যান তিনি। বাসর রাতে গোসল শেষে পুকুর ঘাটে পা পিছলে পানিতে পড়ে যান। সাঁতার না জানায় পুকুরের পানিতে ডুবে মারা যান এই যুবক।

আরও পড়ুন: চবিতে যৌন নিপীড়ন, গ্রেফতার ৪

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর বলেন, দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাও ইউনিয়নের পলিরচর গ্রাম থেকৈ পুলিশ মৃতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা