সারাদেশ

মোটরসাইকেল কেড়ে নিল চাচা-ভাতিজার প্রাণ

সান নিউজ ডেস্ক: কুমিল্লায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চাচা-ভাতিজা নিহত হয়েছেন। রোববার রাতে নিহত মাসুদুর রহমানের চাচা মো. শাহ আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: বাসভবন থেকে উদ্ধার দেড় কোটির বেশি রুপি

এর আগে বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার জাগুরঝুলি বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, কুমিল্লার বরুড়া উপজেলার খোশবাস উত্তর ইউনিয়নের নবীপুর গ্রামের মাসুদুর রহমান (৩০) এবং তারই আপন ভাতিজা ফাহাদ হোসেন (৭)।

মাসুদুর রহমানের চাচা মো. শাহ আলম বলেন, নিহত মাসুদুর রহমান মোটরসাইকেলে করে আত্মীয়ের বাড়িতে কোরবানির মাংস নিয়ে যাচ্ছিলেন কুমিল্লা শহরে। এ সময় মাসুদুর রহমানের ভাই কামরুল ইসলাম রিপনের ছেলে ফাহাদও তার সঙ্গে যায়। দুর্ঘটনায় পতিত হওয়ার পর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যান। পরে হাসপাতালে না নিয়ে লাশগুলো বাড়িতে নিয়ে আসা হয়েছে।

আরও পড়ুন: শেখ হাসিনাকে মোদির শুভেচ্ছা

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। আমাদের ফোর্স সেখানে গিয়ে আহত কিংবা নিহত কাউকে পায়নি। তবে স্থানীয়রা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনা কবলিত দুটো মোটরসাইকেল উদ্ধার করে থানায় আনা হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা