সারাদেশ

বন্যা আমাদের জন্য শিক্ষা

সান নিউজ ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘বন্যা আমাদের জন্য শিক্ষা। আগে সব সময় বন্যা আসত। সকালে বন্যা এলে বিকেলে কিংবা পরদিন নেমে যেত। কিন্তু এবার দীর্ঘস্থায়ী হয়েছে। কারণ, এখন নদীনালা ভরাট হয়ে গেছে। এগুলো সংস্কার করতে হবে। খাল-বিল ভরাটের কারণে বন্যায় বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে ভাবতে হবে।’

আরও পড়ুন: অর্থনীতি চাপের মুখে পড়েছে

রোববার (১০ জুলাই) সকাল আটটার দিকে সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার জামাত শেষে এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

‘স্মরণকালের ভয়াবহ বন্যার পরও আমরা ভালো অবস্থানে আছি। বন্যায় যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের মোটামুটি ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছি। সরকার ছাড়াও বহু ব্যক্তি ও প্রতিষ্ঠান বন্যার্তদের সহযোগিতা করেছেন। এটা আমাদের বড় পাওয়া।’

আরও পড়ুন: শেখ হাসিনাকে মোদির শুভেচ্ছা

নিজেকে সিলেটের ছেলে উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশে জনপ্রতিনিধি ও প্রশাসনের লোকজনের মাধ্যমে ত্রাণসহায়তা দেওয়া হচ্ছে। এ কারণে দুর্নীতি হচ্ছে না।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা