সারাদেশ

বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

সান নিউজ ডেস্ক: কুমিল্লার দাউদকান্দিতে নোয়াখালীগামী আল বারাকা এক্সপ্রেস নামের একটি বাসচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এর মধ্যে একজন সাংবাদিক রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি থানার ট্রাফিক ইনচার্জ (টিআই) ফরিদুল ইসলাম।

আরও পড়ুন: টোল আদায়ে নতুন রেকর্ড

শনিবার (৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জিঙ্গাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের মেইনগর গ্রামের আব্দুল হকের ছেলে রাসেল প্রধান (২৫), একই গ্রামের শালু মিয়ার ছেলে মো. শরীফ (২৪) ও তাফসীর (১৭)। রাসেল কুমিল্লার স্থানীয় দৈনিক সমাজকন্ঠ পত্রিকার দাউদকান্দি উপজেলা প্রতিনিধি।

এ ব্যাপারে দাউদকান্দি থানার ট্রাফিক ইনচার্জ (টিআই) ফরিদুল ইসলাম জানান, বেলা সাড়ে ১১টার দিকে একটি বাস দাউদকান্দির জিঙ্গাতলী এলাকায় একটি মোটরসাইকেল অতিক্রম করার সময় চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিন মোটরসাইকেল আরোহী মারা যান। খবর পেয়ে পুলিশ বাসটি জব্দ করে দাউদকান্দি হাইওয়ে থানায় নিয়ে এসেছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা