ছবি: সংগৃহীত
সারাদেশ

বাস-অ‌টোভ্যানের সংঘ‌র্ষে নিহত ৪ 

সান নিউজ ডেস্ক: টাঙ্গাই‌লের ধনবা‌ড়িতে বেপরোয়া গতির বাস ও অ‌টোভ্যানের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে চারজ‌ন নিহত হ‌য়ে‌ছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ধনবা‌ড়ির থানার ডিউ‌টি অ‌ফিসার এএসআই আ‌শিকুজ্জামান।

আরও পড়ুন: বেড়েছে মাংস কাটার গুঁড়ির চাহিদা

শুক্রবার (৮ জুলাই) রাত ১২টার দি‌কে জামালপুর-ধনবা‌ড়ি সড়‌কের নল্ল্যা বাজারের গ্রামীণ ব্যাংকের সাম‌নে এই দুর্ঘটনা ঘ‌টে। নিহতরা হ‌লেন, জেলার গোপালপুর উপজেলার সু‌তি পলাশ এলাকার চান কৃষ্ণ কর্মকা‌রের ছে‌লে ও অ‌টোভ্যান চালক বাবুল কর্মকার (৫০), জামালপুর জেলার রামনগর এলাকার শ‌হি‌দের ছে‌লে সাইফুল ইসলাম (২২), সাইফু‌লের ভাই মৃদৃল (১৫) ও একই গ্রা‌মের ফজলুলের ছে‌লে হাসান (১৯)।

ধনবা‌ড়ির থানার ডিউ‌টি অ‌ফিসার এএসআই আ‌শিকুজ্জামান জানান, জামালপুর থে‌কে ঢাকাগামী এক‌টি বা‌সের সঙ্গে বিপরীত দিক থে‌কে আসা অ‌টোভ্যানের সংঘর্ষ হলে ঘটনাস্থ‌লেই অ‌টোভ্যানের চালকসহ দুইজ‌নের মৃত্যু হয়।

আরও পড়ুন: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীরা বিপাকে

তি‌নি আ‌রেও জানান, এ দুর্ঘটনায় গুরুত্বর আহত হন আ‌রও দুইজন। তা‌দের উদ্ধার ক‌রে ধনবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানকার চি‌কিৎসক তা‌দের মৃত‌ ঘোষণা ক‌রেন। ময়নাতদন্ত ছাড়া রা‌তেই নিহত‌দের মর‌দেহ তা‌দের প‌রিবা‌রের কা‌ছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা