সারাদেশ

অতিরিক্ত ভাড়া আদায়, ৫ বাসকে জরিমানা

আল আমীন শাওন শরীয়তপুর: ঢাকা-শরীয়তপুর রুটে অতিরিক্ত ভাড়া আদায় করায় ৫টি বাসকে ৫০ হাজার জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই ও জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।

আরও পড়ুন: শেখ হাসিনার পরিবার দুর্নীতি করে না

শুক্রবার (৮ জুলাই) দুপুরে শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে ঢাকা থেকে শরীয়তপুর আসা শরীয়তপুর পরিবহনের ১টি, বিআরটিসি’র ১টি, গ্লোরী পরিবহনের ২টি ও শরীয়তপুর সুপার সার্ভিসের ১টি বাস যাত্রীদের থেকে অতিরিক্ত (কেউ কেউ দিগুণ) ভাড়া আদায় করায় শরীয়তপুর বাসস্ট্যান্ড ও প্রেমতলা এলাকায় ভ্রাম্যমান আদালত বসিয়ে ওই ৫টি বাসকে ১০ হাজার টাকা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থেকে “শরীয়তপুর পরিবহন” এর একটি বাসে শরীয়তপুরে আসছিলেন, এটিএন বাংলা, এটিএন নিউজ ও বাংলাদেশ প্রতিদিনের শরীয়তপুর প্রতিনিধি রোকনুজ্জামান পারভেজ। এ সময় ওই বাসের যাত্রীদের থেকে ২৫০ টাকার ভাড়া ৩০০ টাকা করে নেওয়া হচ্ছিলো। বাসে বেশি ভাড়া নেওয়ার প্রতিবাদ করায় সাংবাদিক পারভেজসহ আরও কয়েকজন যাত্রীকে মারধর করে পরিবহন শ্রমিকরা। এতে পারভেজ আহত হন। এছাড়াও অন্য প্রতিবাদকারী যাত্রীদের বাস থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন: শিনজো আবে মারা গেছেন

পারভেজ বিষয়টি শরীয়তপুরের সাংবাদিক ও পুলিশকে জানায়। বিকাল সাড়ে ৪টার দিকে শরীয়তপুর পরিবহনের ওই বাসটি পালং থানা পুলিশ আটক করে। এ ঘটনায় শরীয়তপুরে তীব্র ক্ষোভের সৃষ্টি হলে নড়চড়ে বসে প্রশাসন। তারই ধারাবাহিকতায় ঢাকা-শরীয়তপুর রুটে অতিরিক্ত ভাড়া আদায় করায় ৫ বাসকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা