সৈয়দপুরে গৃহবধূকে হত্যার চেষ্টা
সারাদেশ

সৈয়দপুরে গৃহবধূকে হত্যার চেষ্টা

আমিরুল হক, নীলফামারী : নীলফামারীর সৈয়দপুরে যৌতুকের জন্য সেলিনা আক্তার (১৯) নামে এক গৃহবধূকে ঘুমের ওষধ খাইয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে।

আরও পড়ুন: মহাসড়কে ২৫ কি.মি. যানজট

বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে শহরের নিচুকলোনী এলাকায় এ ঘটনা ঘটে। ওই গৃহবধূ বর্তমানে সৈয়দপর ১০০ শয্যা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

নির্যাতিতা গৃহবধূর মা নাশিমা বলেন, তিন বছর আগে ওই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে ওসমান গনির সঙ্গে পারিবারিকভাবে সেলিনার বিয়ে হয়। বিয়ের পর থেকে তার শ্বশুর বাড়ির লোকজন যৌতুকের দাবি করে আসছে। ঘটনার দিন সেলিনার কাছে যৌতুক বাবদ ৩ লাখ টাকা এনে দিতে চাপ সৃষ্টি করা হয়।

আরও পড়ুন: জাপানের সাবেক প্রধানমন্ত্রী গুলিবিদ্ধ

কিন্তু এতে রাজি না হলে শাশুড়ি সুরাতন বেগম, ভাসুর আবু বক্কর সিদ্দিক, সুরাত আলী বাবু ও তার স্ত্রী রুমিনা বেগম তাকে বেধড়ক মারধর করে। পরে বাড়িতে আগে থেকে রাখা ঘুমের ওষধ খাইয়ে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করা হয়। প্রায় ঘন্টাখানেক পর প্রতিবেশীরা ঘটনাটি বুঝতে পেরে সেলিনাকে উদ্ধার করে ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করেন।

তিনি আরও বলেন, বারবার জামাই ও তার শ্বশুর বাড়ির লোকজনের চাহিদা মেটানোর সামর্থ্য আমার নেই। তাই তারা সব সময় আমার মেয়েকে মারধর করতো। অনেক বুঝিয়ে লাভ হয়নি এবার হত্যা চেষ্টা করেছে। উপায় না পেয়ে এবার থানায় মামলার করার সিদ্ধান্ত নিয়েছি।

আরও পড়ুন: ফের বাড়ছে পানির দাম

নির্যাতনকারী ওসমান গনির সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমার বউ সব সময় অসুস্থ থাকে। এমন একটা মানুষকে কতদিন আর সহ্য করা যায়।’ তবে যৌতুকের বিষয়টি অস্বীকার করেন তিনি।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

শিবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক তিনটি অভিযানে ৬৫৩ বোতল ভারতীয় নেশাজাতী...

পূবাইলে ব্যাটারি চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুর মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের পূবাইল খিলগাঁও এলাকায় অটোরিকশার ব্যাটারি চ...

হাসপাতালের বাথরুমে সরকারি ওষুধ, বাগেরহাটে ক্লিনিক সিলগালার নির্দেশ

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি ওষুধ ও চিকিৎসাসামগ্রী...

৮ টুথপেস্টে মেলেনি মাইক্রোপ্লাস্টিক

দেশের বাজারে বিক্রি হওয়া প্রচলিত টুথপেস্টের একটি বড় অংশে মাইক্রোপ্লাস্টিকের...

জাতীয় দল নিয়ে আক্ষেপ নেই সালাউদ্দিনের

সবশেষ জিম্বাবুয়ে সিরিজেও জাতীয় দলের সঙ্গে ছিলেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা