নোয়াখালীতে অস্ত্রসহ আটক ৩
সারাদেশ

নোয়াখালীতে অস্ত্রসহ আটক ৩

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় একটি দেশীয় তৈরি বন্দুকসহ ৩ সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন: মার্কিন নিষেধাজ্ঞা মানবাধিকার লঙ্ঘন

আটককৃতরা হলেন, উপজেলার নবগ্রামের মনির আহমেদের ছেলে মোয়াজ্জেম হোসেন খোকন (২৬), স্বরকান্তা গ্রামের নূর হোসেনের ছেলে আবু নাসের সজীব (২৪) এবং পালপাড়া গ্রামের শাহজাহানের ছেলে আমিনুল ইসলাম শাওন (২১)।

বৃহস্পতিবার (৭ জুলাই) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার নবগ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ এসব তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোনাইমুড়ী উপজেলার নবগ্রাম ডেগা হাজীর বাড়ির সামনে অভিযান চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুকসহ তিন অস্ত্রধারীকে আটক করা হয়।

আরও পড়ুন: পদত্যাগ করলেন বরিস

তিনি বলেন, শুক্রবার দুপুরের দিকে আটককৃত আসামিদের অস্ত্র মামলায় গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা