স্বামীর বাড়ি থেকে গৃহবধূর লাশ উদ্ধার
সারাদেশ

স্বামীর বাড়ি থেকে গৃহবধূর লাশ উদ্ধার

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের ভালুকায় ইসরাত জাহান মুনা (১৭) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: পদত্যাগ করলেন বরিস

বৃহস্পতিবার (৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের আখালীয়া তার স্বামীর বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার আখালীয়া গ্রামের হেলাল উদ্দিন শিকদারের ছেলে স্বাধীন শিকদার প্রায় তিন বছর আগে একই গ্রামের মো. রনি মিয়ার কিশোরী মেয়ে ইসরাত জাহান মুনাকে জোর করে বিয়ে করেন। বিয়ের পর থেকে স্বামীর পরকীয়া সন্দেহে ওই দম্পতির মাঝে প্রায়ই ঝগড়া হতো।

এদিকে, খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যার স্বামীর বাড়ি থেকে মুনার লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকে মুনার শ্বশুর বাড়ির লোকজন গা ঢাকা দেয়। মুনার বাবা মো. রনি মিয়ার দাবি, তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন: ঈদে জামাতে পরতে হবে মাস্ক

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হেসেন জানান, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্যে লাশ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। রিপোর্ট পাওয়ার পর বুঝা যাবে মুনার মুত্যুর ঘটনাটি হত্যা না আত্মহত্যা।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা