সারাদেশ

পিকআপ চাপায় নিহত ৩

সান নিউজ ডেস্ক: নোয়াখালীর বেগমগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরি।

আরও পড়ুন: শ্রীলংকার প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন

রোববার (১০ জুলাই) ভোরে উপজেলার ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সেতুভাঙা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন অটোরিকশার চালক ও বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের মোয়াজ্জেম হোসেন হৃদয় (২১)। নিহত অটোরিকশার দুই যাত্রী হলেন জেলার হাতিয়া উপজেলার হরনী ইউনিয়নের আদর্শ গ্রামের মো. সোহেল (২২) এবং একই গ্রামের আমজাদ হোসেন (২৮)। এ ছাড়া অপর যাত্রী বেগমগঞ্জের বাসিন্দা ফোরকান উদ্দিন আহত হন।

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরি বলেন, ঘটনাস্থল থেকে গাড়ি দুটি জব্দ করা হয়েছে। হাতিয়া উপজেলার নিহত দুজনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আরেকজন ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়েছে। মরদেহ আসলে সুরহাতাল প্রস্তুত করে পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা