সারাদেশ

ট্রাকের ধাক্কায় নিহত ৩

সান নিউজ ডেস্ক: ঢাকা-মাওয়া মহাসড়কের দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে ট্রাকের ধাক্কায় তিনজন মারা গেছেন। রোববার (১০ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নাজমুস সাকিব।

আরও পড়ুন: অর্থনীতি চাপের মুখে পড়েছে

এর আগে শনিবার (৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত তিনজনের বাড়ি শরীয়তপুরে। তাদের মধ্যে একজনের নাম হাফিজ। বাকি দুজনের নাম জানা সম্ভব হয়নি।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ বলছে, শরীয়তপুর থেকে মিনি ট্রাকে করে গরু নিয়ে ঢাকায় আসছিলেন নিহত ব্যক্তিরা।

আরও পড়ুন: শেখ হাসিনাকে মোদির শুভেচ্ছা

নাজমুস সাকিব বলেন, ঢাকা-মাওয়া মহাসড়কের রাজেন্দ্রপুর উড়ালসড়কের নিচে ঢাকাগামী তিনটি গরু বোঝাই মিনিট্রাককে ধাক্কা দেয় আরেকটি ট্রাক। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। আহত আরেকজনকে পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা