ফুটবলারের ঝুলন্ত লাশ উদ্ধার 
সারাদেশ

ফুটবলারের ঝুলন্ত লাশ উদ্ধার 

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সালমানুল হক বিজয় (২০) নামের এক উদীয়মান তরুণ ফুটবলারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: পদ্মা সেতুর শুভ উদ্বোধন

শুক্রবার (২৫ জুন) আনুমানিক রাত দশটার দিকে উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের উত্তর বনগাঁও গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উত্তর বনগাঁও গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে সালমানুল হক বিজয় শুক্রবার রাতে ফাঁকা বাড়ীর বসত ঘরের বারান্দার আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে থাকে। বিষয়টি জানাজানি হলে থানায় খবর দেয় স্থানীয়রা।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এখন পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।

আরও পড়ুন: পদ্মা সেতু আমাদের অহঙ্কার

আরও জানা যায়, বিজয়ের বাবা নেই। মা ঢাকায় কাজ করে। তার পায়ে ছিলো ফুটবলের জাদু। ফুটবলার হিসেবে পুরো উপজেলাতেই তার সুনাম রয়েছে। তার এমন মৃত্যুেতে সামাজিক যোগাযোগমাধ্যমে বইছে শোকের ছায়া।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা