সারাদেশ

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে র‌্যালি 

এস এম রেজাউল করিম, ঝালকাঠি: স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‌্যালীলি হয়েছে। শনিবার (২৫ জুন) সকাল ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামন থেকে র‌্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।

আরও পড়ুন: খালেদা জিয়াকে জামিন দেওয়া উচিত

জেলা প্রশাসক মো. জোহর আলী র‌্যালিতে নেতৃত্ব দেন। র‌্যালিতে সরকারি-বেসরকারি কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাসহ বিভিন্ন স্তরের প্রায় এক হাজার লোক অংশ নেয়।

র‍্যালিটি বর্ণাঢ্য করতে বিভিন্ন রকমের বাদ্য যন্ত্র ও ব্যানার, প্লাকার্ড রাখা হয়। জেলা প্রশাসন আয়োজিত র‌্যালি শেষে ঝালকাঠি শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে বড় পর্দায় সেতু উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি দেখানো হয়।

আরও পড়ুন: পদ্মা সেতু ভোটের রাজনীতি এগিয়ে নেবে

ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী বলেন, স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন হতে যাচ্ছে আজ। আমরা দক্ষিণাঞ্চলের মানুষ খুব উচ্ছাসিত। ঝালকাঠিতে আদন্দের বন্যা বইছে। সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রাত অবদি চলবে।

ওডি/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা