সারাদেশ

নারীর শ্লীলতাহানি, ক্লিনিক কর্মচারী আটক

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও হাসান এক্স-রে ক্লিনিক এন্ড প্যাথলজি নামের এক বেসরকারি ক্লিনিকে ভর্তি হওয়া এক নারীর শ্লীলতাহানির অভিযোগে সুজন বর্মন (৩৫) নামে ওই ক্লিনিকের এক কর্মচারীকে আটক করা হয়েছে।

আরও পড়ুন: দেশের গৌরবোজ্জ্বল ঐতিহাসিক দিন

শুক্রবার (২৪ জুন) রাত ৯ টার দিকে হাসান এক্স-রে ক্লিনিক এন্ড প্যাথলজি থেকে ওই কর্মচারিকে আটক করে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কামাল হোসেন।

পুলিশ জানায়, শহরের হাসান এক্স-রে ক্লিনিক এন্ড প্যাথলজিতে শুক্রবার বিকেলে টনসিল অপারেশনের জন্য এক নারী ভর্তি হন। সন্ধ্যায় অপারেশন সম্পন্ন হওয়ার পরে থিয়েটার থেকে নারী রোগীকে ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। তাকে একাকী পেয়ে ওই কর্মচারী নারী রোগীর স্পর্শকাতর জায়গায় হাত দেয়। এ বিষয়ে নারীর স্বজনরা থানায় অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত কর্মচারী সুজন বর্মনকে (৩৫) আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

ট্রফি উন্মোচনে মিরপুর টেস্টের মহারণ শুরুর অপেক্ষা

মিরপুর টেস্ট সিরিজের মূল হাইলাইটস:

স্কুল-কলেজে আসছে টানা ৩ দিনের ছুটি

সদ্যসমাপ্ত দূর্গাপূজায় টানা পাঁচদিনের ছুটির পর এবা...

অতিরিক্ত অদৃশ্য চাপের বোঝা টানতে নারাজ বাংলাদেশ : শান্ত

টেস্ট ক্রিকেটের ২২ গজে নামার আগে কাঁধে কোনো অতিরিক্ত অদৃশ্য চাপের বোঝা টানতে...

তদন্ত শেষ করতে টাস্কফোর্সকে ফের ৬ মাস সময় দিলেন হাইকোর্ট

রাজধানীতে সেই ২০১২ সালে নিজ বাসায় নির্মমভাবে খুন হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা