সারাদেশ

বাংলাবাজারে চার স্তরের নিরাপত্তা

শফিক স্বপন, মাদারীপুর: পদ্মা বহুমুখী সেতু উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে চার স্তরের নিরাপত্তায় চাদরে ঢেকে দেয়া হয়েছে শিবচরের বাংলাবাজার ( ইলিয়াস আহমেদ চৌধুরী) ঘাট, জনসভাস্থলসহ আশেপাশের পাঁচ কিলোমিটার এলাকা।

আরও পড়ুন: বাংলাদেশকে অভিনন্দন জানাল যুক্তরাষ্ট্র

শুক্রবার (২৪ জুন) সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সভাস্থলে উপস্থিতি বাড়তে থাকে। বাংলাবাজার ( ইলিয়াস আহমেদ চৌধুরী) ঘাট, এক্সপ্রেসওয়েসহ পুরো এলাকায় এসএসএফ, র‌্যাব, পুলিশ, গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে আকাশে হেলিকপ্টারের মহড়া দিতেও দেখা গেছে।এড়িই মধ্যে প্রস্তুত হয়েছে জনসভার মঞ্চ। তবে জনসভাস্থলে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বাংলাবাজার (ইলিয়াস আহমেদ চৌধুরী) ঘাটে জনসভাস্থল ঘুরে দেখা গেছে, চারপাশে নিরাপত্তার বেষ্টনী আইনশৃঙ্খলা বাহিনীর। সকাল থেকে ছিলো ঘাটে মেট্রো পলিটন পুলিশের বোম্ব ডিসপোজাল টিমের গাড়ি। বেলা ১১টার দিকে বাংলাবাজার ফেরিঘাটে প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শনে এসে সার্বিক নিরাপত্তার চিত্র তুলে ধরেন পুলিশের আইজিপি।

আরও পড়ুন: পদ্মা সেতু উদ্বোধনে নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই

জনসভাকে ঘিরে স্থানীয়দের মধ্যে বইছে উদ্দীপনা আর আনন্দ। ঘাট এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর এতো সদস্য আগে কখনো দেখেনি স্থানীয়রা।

স্থানীয় মো. শুক্কুর আলী বলেন, জনসভার কাছেই আমাদের বাড়ি। পুলিশ-র‌্যাবে পুরা ঘাট ভইরা গেছে। মঞ্চের আশেপাশে কেউ যাইতে পারে না। আমার এলাকায় পদ্মাসেতু, জনসভা আমরা আনন্দিত।

রেহেনা আক্তার নামের এক কলেজছাত্রী বলেন, আমাদের এলাকায় উৎসব বইছে। ঘরে ঘরে আনন্দ। আমরা সকালেই জনসভায় উপস্থিত হবো। ঘাট এলাকায় আমরা এক সাথে এতো পুলিশ, র‌্যাব, সাংবাদিক দেখি নাই।

আরও পড়ুন: দেশের গৌরবোজ্জ্বল ঐতিহাসিক দিন

মাদারীপুর পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, ঘাট এলাকায় কঠোর নিরাপত্তা রয়েছে। আমরা এসএসএফ এর সাথে সমন্বয় করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেছি। ঘাটে আইজিপি মহোদয় এসেছিলেন। সার্বিক প্রস্তুতি ঘুরে দেখেন তিনি। আইনশৃঙ্খলা বাহিনীর সকল বিষয় নিয়ে প্রস্তুত রয়েছে বলেও জানান।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা