সংগৃহীত
জাতীয়

সিলিং ফ্যানে ঝুলন্ত নারীর লাশ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর লালবাগের শহীদ নগর এলাকার ১টি বাসা থেকে ফারজানা আক্তার (৩০) নামে ১ নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩ মে) দুপুরে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় তাকে। এরপর সন্ধ্যা সোয়া ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: দায় স্বীকার করে সিলিস্তির জবানবন্দি

মৃত নারী, মুন্সিগঞ্জ জেলার জয়নাল আবেদীনে মেয়ে। তিনি বর্তমানে লালবাগের শহীদ নগর ২ নম্বর গলির ২৬১ নম্বর বাসার বাসিন্দা।

নিহতের বড় ভাই হানিফ বলেন, আমার বোন ১ জন মানসিক প্রতিবন্ধী। সোমবার দুপুরে নিজ রুমে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। এর পরে পুলিশের সহযোগিতায় ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমার বোন একজন রিক্সাচালকের সাথে বিয়ে হয়েছিল। এর পরে তার স্বামী ২ বাচ্চাসহ তাকে ডিভোর্স দিয়ে চলে যায়। তার আগের ঘরের ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে। এ সময় রানার সাথে ৩মাস আগে বিয়ে হয়। তবে কী কারণে ওই আত্মহত্যা করেছে, তা আমি বলতে পারব না।

আরও পড়ুন: পুলিশের ওপর হিজড়াদের হামলা, রিমান্ডে ১

লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওহিদুজ্জামান চৌধুরী বলেন, আত্মহত্যা খবর পেয়ে আমরা নিচ তলার বাসা থেকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় ওই নারীকে উদ্ধার করি। এর পরে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, নিহত ওই নারী মানসিক প্রতিবন্ধী ছিল। কিন্তু কী কারণে তিনি আত্মহত্যা করেছেন এর বিস্তারিত জানার চেষ্টা চলছে। মৃতের লাশ ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। লাশ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা