সংগৃহীত ছবি
জাতীয়

রাজধানীতে শিক্ষার্থীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কদমতলীর পূর্ব জুরাইন এলাকার বাসা থেকে আনিতা সুলতানা রিতিকা (১৮) নামের ১ কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত রিতিকা আজিমপুরের ১টি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

আরও পড়ুন: নকল ওরস্যালাইন সহ গ্রেফতার ৩

শনিবার (৪ মে) দুপুরে দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।

মৃত রিতিকা কদমতলীর ৫৭০ নং মীর মঞ্জিল ঋষিপাড়া পূর্ব জুরাইনের মৃত আবুল কালাম আজাদের মেয়ে।

আরও পড়ুন: শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুন নাহার বলেন, আজ সকালের দিকে সংবাদ পেয়ে ৫ তলা ভবনের ৩ তলায় রুমের দরজা ভেঙে গলায় ওড়না পেঁচানো ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করে পুলিশ। এরপর আইনি প্রক্রিয়া শেষে ময়না তদন্তের জন্য দুপুরের দিকে লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: মিল্টনের স্ত্রীকে ডাকা হয়েছে

তিনি আরও জানান, পরিবারের সদস্যদের সাথে জিজ্ঞাসা করে আমরা জানতে পেরেছি যে রিতিকা আজিমপুরের ১ টি কলেজে ইন্টারমিডিয়েট ১ম বর্ষে লেখাপড়া করতেন। ১০-১২ দিন আগে তার বাবা মারা যায়। বাবার মৃত্যুতে রিতিকা অনেকটা শোকে কাতর হয়ে গিয়েছিল বলে জানতে পারি। এই শোক সইতে না পেরে এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করছি। তবুও মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা