প্রতীকী ছবি
সারাদেশ

পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু


নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু ও শনাক্ত

বুধবার (১৫ জুন) সন্ধ্যা ৬টার দিকে ইউনিয়নের ৮ নং ওয়ার্ড চানপুর সাহা গ্রামের লাল মিয়া সর্দার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- সাহা গ্রামের আবদুল করিমের ছেলে আবদুল কাইয়ুম ইমতিয়াজ (৮) ও একই বাড়ির সাইফুল ইসলামের ছেলে সামিউল বাসির (৭)। নিহতরা সম্পর্কে চাচাতো-জেঠাতো ভাই এবং তারা স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিলো।

বিষয়টি নিশ্চিত করেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, বুধবার বিকালের দিকে দুই শিশু খেলতে বের হয়। সন্ধ্যার দিকে তাদের বাড়ির কোথাও দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে পরিবারের লোকজন। একপর্যায়ে ঘরের পার্শ্ববর্তী পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: আল্লাহ আমাকে বাঁচিয়েছেন

ওসি আরও বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা