সারাদেশ

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু

আমিরুল হক, নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় চারতলা ভবনের সামনে মোটরসাইকেলের ধাক্কায় আবদার আলী (৪৮) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুন) সকালে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। সে উপজেলার পুটিমারী ইউনিয়নের মন্থনা গ্রামের মৃত খোকা মামুদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলা শহরের চারতলা মোরের একটি হোটেল থেকে নাস্তা খেয়ে মূল সড়কে আসার সময় কিশোরগঞ্জ বাজার থেকে টেংগনমারীগামী একটি মোটরবাইক আবদার আলীকে ধাক্কা দেয়। এসময় আবদার আলীর মাথায় ও মুখে প্রচন্ড রক্তক্ষরণ হলে এলাকাবাসী তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ হাসপাতালে নিয়ে আসে। রোগীর অবস্থা সংকটাপন্ন হওয়ায় হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক দ্রুত তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। রংপুরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব কুমার রায় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মোটরসাইকেল চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।
তবে মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা