অপরাজিতাদের সাথে মতবিনিময় 
সারাদেশ

অপরাজিতাদের সাথে মতবিনিময় 

আমিরুল হক, নীলফামারী : নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় নীলফামারীর সৈয়দপুরে সরকারি সেবাদানকারী দফতরের কর্মকর্তাদের সঙ্গে অপরাজিতাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: আল্লাহ আমাকে বাঁচিয়েছেন

বুধবার (১৫ জুন) দুপুরে সৈয়দপুর উপজেলা পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা ডেমোক্রসিওয়াচ এর আয়োজনে ওই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সুইচ এজেন্সী ফর ডেভেলপমেন্ট কো-অপারেশনের অর্থায়নে হেলভেটাস্’র সহযোগিতায় ওই সভার আয়োজন করা হয়েছে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোছা. সানজিদা বেগম লাকী। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বেসরকারি উন্নয়ন সংস্থা ডেমোক্রসিওয়াচ এর নীলফামারী জেলা প্রোগ্রাম কো-অর্ডিনেটর কামাল হোসেন শাহ্।

আরও পড়ুন: কুমিল্লায় হাড্ডাহাড্ডি লড়াই

এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে স্ব স্ব দপ্তরের সেবাসমূহের বিস্তারিত তুলে ধরে বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহিনা বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহজাহান মন্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাসান আলী।

সভায় বেসরকারি উন্নয়ন সংস্থা ডেমোক্রসিওয়াচ এর সৈয়দপুর উপজেলা সমন্বয়কারী মোছা. রীমা আক্তারসহ সৈয়দপুর উপজেলার কামারপুকুর, কাশিরাম বেলপুকুর, বোতলাগাড়ী, বাঙ্গালীপুর ও খাতামধুপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের নির্বাচিত ও সম্ভাব্য নারী প্রতিনিধিরা অংশ নেন।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা