আরফানুল হক রিফাত ও মনিরুল হক সাক্কু। ফাইল ছবি
সারাদেশ

কুমিল্লায় হাড্ডাহাড্ডি লড়াই

সান নিউজ ডেস্ক : কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত ও টেবিল ঘড়ি প্রতীকের মনিরুল হক সাক্কুর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে।

আরও পড়ুন: আল্লাহ আমাকে বাঁচিয়েছেন

৫৪টি কেন্দ্রের বেসরকারি ফলে আরফানুল হক রিফাত ২৫,১৪৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। আর টেবিল ঘড়ি প্রতীকের সাক্কু ২৩,৫৪৮ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন।

বুধবার (১৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী এ ফল ঘোষণা করেন। বাকি সব কেন্দ্রের ফল ঘোষণার প্রক্রিয়া এখনো চলমান আছে।

রিটার্নিং কর্মকর্তার দফতর সূত্রে জানা যায়, সিটিতে দুই লাখ ২৯ হাজার ৯২০ ভোটার রয়েছেন। এরমধ্যে নারী ভোটার এক লাখ ১৭ হাজার ৯২ জন, পুরুষ ভোটার এক লাখ ১২ হাজার ৮২৬ জন। আর দুজন তৃতীয় লিঙ্গের ভোটার। মোট ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি কক্ষে ভোটগ্রহণ হয়েছে।

আরও পড়ুন: ডায়রিয়ায় ৮ জনের মৃত্যু

নির্বাচনে মেয়র পদে পাঁচ জন, সাধারণ কাউন্সিলর পদে ১০৬ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩৬ জন প্রার্থী হয়েছেন। মেয়র পদে পাঁচ প্রার্থী হলেন– আওয়ামী লীগ মনোনীত আরফানুল হক রিফাত (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু (টেবিল ঘড়ি), মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার (ঘোড়া), রাশেদুল ইসলাম (হাতপাখা) ও কামরুল আহসান বাবুল (হরিণ প্রতীক)।

বুধবার (১৫ জুন) সকাল ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নগরীর ২৭টি ওয়ার্ডের ১০৫ কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা