৮ কৃষক পেলেন পাওয়ার টিলার চালিত সিডার
সারাদেশ

৮ কৃষক পেলেন পাওয়ার টিলার চালিত সিডার

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : সমন্বিত খামার ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের উন্নয়ন সহায়তার আওতায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বীজবপন ও চাষযন্ত্র পাওয়ার টিলার সিডার বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন: আল্লাহ আমাকে বাঁচিয়েছেন

বুধবার (১৫ জুন) বিকেল সাড়ে ৫টায় উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৮ জন কৃষকের হাতে পাওয়ার টিলার চালিত সিডার তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাম্মৎ রেখা পারভীন, অধ্যক্ষ মো. লিয়াকত হোসেন লিটন প্রমুখ।

আরও পড়ুন: খাদ্যের দাম বৃদ্ধির জন্য দায়ী রাশিয়া

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, প্রতিটি সিডারের বাজার মূল্য দুই লাখ ত্রিশ হাজার টাকা। এক লাখ টাকা সরকার ভর্তুকি দেয়ায় কৃষক প্রতিটি সিডার পেয়েছেন এক লাখ ত্রিশ হাজার টাকায়।

পাওয়ার টিলার চালিত সিডার পেয়ে কৃষিতে যান্ত্রিকীকরণ বেগবান হবে বলে জানান কৃষকরা।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা