সারাদেশ

কাউন্সিলরকে হত্যার হুমকি

আমিরুল হক, নীলফামারী: সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভুয়া, মিথ্যা, ভিত্তিহীন, কুরুচিকর পোস্ট দিয়ে মানহানির অপচেষ্টা চালানোসহ বানোয়াট অভিযোগ এনে সমাজে হেয় করার অপতৎপরতায় লিপ্ত মাদকাসক্ত এক যুবক। তারই ধারাবাহিকতায় এবার হত্যার হুমকি দেয়া হয়েছে নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পুকে।

আরও পড়ুন: ফের বেড়েছে মৃত্যু ও শনাক্ত রোগী

বেআইনীভাবে মামার সাথে জমি সংক্রান্ত বিবাদের জের ধরে সম্পূর্ণ অনৈতিক ও আক্রোশমূূূলক এই অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে থানায় সাধারণ ডায়েরি করে অনভিপ্রেত এহেন হয়রানি বন্ধে প্রশাসন ও মিডিয়াকর্মীদের সহযোগিতা কামনাা করেছেন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার ওই কাউন্সিলর।

সোমবার (১৩ জুন) নিজ কার্যালয়ে সংবাদকর্মীদের সাথে মতবিনিময় করে এ সংক্রান্ত বিস্তারিত তুলে ধরেন তিনি। এ সময় বিশিষ্ট ব্যবসায়ী কাওসার খানও উপস্থিত ছিলেন। তার নামে ওই পোস্টগুলোতে কুমন্তব্য করা হয়েছে।

আরও পড়ুন: অস্ত্রধারীদের হামলায় নিহত ১০০

এ সময় এরশাদ হোসেন পাপ্পু বলেন, আমি ১১ নং ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিলরের পাশাপাশি বাংলাদেশ লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির কেন্দ্রীয় পরিচালক ও সৈয়দপুরের সাংগঠনিক সভাপতি, নীলফামারী জেলা মাইক্রোবাস, পিকআপ ও কার মালিক সমিতির সভাপতিসহ বিভিন্ন সামাজিক, মানবাধিকার ও ক্রীড়া সংগঠনের সাথে জড়িত।

কিছুদিন হলো সৈয়দপুর শহরের ১৫ নং ওয়ার্ডের মিস্ত্রীপাড়া এলাকার মৃত নাদিম আশরাফীর ছেলে মো. সালেহিন ইকবাল (২৮) তার মামা ১১ নং ওয়ার্ডের বানীচাঁদ সড়কের আফতাব আলমের সাথে জমি নিয়ে বিরোধের জের ধরে তার সম্পর্কে বিরুপ মন্তব্য লেখালেখির করছে।

আরও পড়ুন: সক্রিয় জুয়া চক্রের সন্ধান

সে তার ফেসবুক আইডি saleheen Iqbal যার লিংক https:://www.facebook.com.saleheeniqbal.92 তে লেখা ওইসব স্ট্যাটাসে তার মামার পাশাপাশি আমাকে জড়িয়ে আক্রোশমূলক আপত্তিকর মন্তব্য করে চলেছে। তার অভিযোগ আমি তার মামাকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করছি মর্মে দোষারোপ করছে।

আমার কারণে সে তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে। তার এমন অভিযোগ সম্পূর্ণরুপে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। সে অত্যন্ত অশ্লীল কুরুচিকর বিভ্রান্তিমূলক মন্তব্যের সাথে ভয়ভীতি প্রদর্শনকারী পোস্ট পর্যায়ক্রমে বিভিন্ন সময়ে তার ফেসবুকে আপলোড করে আসছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর স্বাক্ষর জালিয়াতি জঘন্য অপরাধ

এরই ধারাবাহিকতায় গত ১১ জুন শনিবার আনুমানিক ১২ টার দিকে আমাকে সন্ত্রাসী আখ্যা দিয়ে আপত্তিকর ভিত্তিহীন কথাবার্তা লিখে আপলোড করেছে। এভাবে বর্তমানে সে নিজে এবং বিভিন্নজনের মাধ্যমে ফেসবুকে লেখাসহ প্রকাশ্যে ও গোপনে আমাকে মারপিট করাসহ খুন করার মত বড় ধরনের ক্ষতি করার ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দিচ্ছে।

এমতাবস্থায় তার এহেন হুমকির প্রেক্ষিতে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। কারণ সালেহিন ইকবাল মাদকাসক্ত ও দূর্ধর্ষ প্রকৃতির বখাটে যুবক। ইতোপূর্বেও সে অনাকাঙ্ক্ষিত অসংখ্য ঘটনা ঘটিয়েছে। তার বিরুদ্ধে ধর্ষণসহ নারী নির্যাতন ও মাদকের একাধিক মামলা রয়েছে।

আরও পড়ুন: বিশ্বে ফল উৎপাদন বৃদ্ধির হার দেশে সর্বোচ্চ

কাউন্সিলর আরও বলেন, এধরনের মানুষ নিজের স্বার্থের জন্য যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে। তাই আশঙ্কা করছি ভবিষ্যতে সে তার অসৎ উদ্দেশ্য সাধনে ফেসবুক আইডিতে যে কোন অনৈতিক পোস্ট আপলোড করে সম্মানের বা অন্যভাবে আমার জান ও মালের বড় ধরনের ক্ষতি করতে পারে।

তাই প্রাথমিক আইনী ব্যবস্থা হিসেবে রবিবার (১২ জুন) একটি সাধারণ ডায়েরী করেছি। যার নং ৭৯৭। বিষয়টি মিডিয়ায় তুলে ধরার মাধ্যমে প্রশাসনের সহযোগিতা কামনা করছি। দ্রুত তদন্তপূর্বক এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মতিঝিলে বোমা উদ্ধার, আহত ১

রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরের মেট্রোরেল স্টেশনের নিচ থেকে একটি ছাতার ভেতরে র...

বিশ্বকাপের চমক ভোজিনিয়ার নতুন ক্লাব

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন কেপ ভার্দ...

সঙ্গীকে জানাবেন না এই ৫ বিষয়

ভালোবাসা সচ্ছতার ওপর ভিত্তি করে গড়ে ওঠে। আমাদের মধ্যে অনেকেই বিশ্বাস করেন যে...

ফেসবুকে নতুন ভেরিফায়েড সুবিধা

ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভুয়া পরিচয় শনাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা