সারাদেশ

গৌরীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ): গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মুল্যবৃদ্ধির প্রতিবাদ ও নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের মুল্যহ্রাসের দাবিতে ময়মনসিংহের গৌরীপুরে সোমবার (১৩ জুন) বিকেলে উপজেলা ও পৌর বিএনপি’র বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক হাফেজ মোঃ আজিজুল হক ও পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক আলী আকবর আনিছের নেতৃত্বে অনুষ্ঠিত এ মিছিলটি গৌরীপুর পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

এতে অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক হাবিবুল ইসলাম শহিদ, এম এ হান্নান, বিএনপি নেতা এস এম দুলাল, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রতন, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আব্দুল কাদির, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক তারা মিয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সোহাগ চৌধুরীসহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা