আন্তর্জাতিক জলবায়ু তহবিল সংগ্রহে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
সারাদেশ

আন্তর্জাতিক জলবায়ু তহবিল সংগ্রহে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

সান নিউজ ডেস্ক : রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে গত ১২ ও ১৩ জুন ‘ট্রেনিং ফর লোকাল লেভেল অ্যাকটরস অন ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট প্রোপোজাল ডেভেলপমেন্ট ফর অ্যাকসেসিং ইন্টারন্যাশনাল ক্লাইমেট ফান্ডস’ শীর্ষক দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন : রপ্তানির লাগাম টানার পরিকল্পনা নেই

জিআইজেড বাংলাদেশ এর ইম্প্রুভড কোঅর্ডিনেশন অফ ইনটারন্যাশনাল ক্লাইমেট ফাইন্যান্স (আইসিআইসিএফ) প্রজেক্ট এর সহায়তায় কর্মসূচীটি আয়োজন করে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)। ।

বাংলাদেশ সরকার ২০২৬ সালের মধ্যে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। কিন্তু, জলবায়ু পরিবর্তনের প্রভাবে অর্থনৈতিক ও কাঠামোগত উন্নয়ন অর্জনসমূহ ঝুঁকির মধ্যে রয়েছে। গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইনডেক্স (সিআরআই) ২০২০ অনুযায়ী, জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ১০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান সপ্তম। তাই, দেশের টেকসই উন্নয়নের জন্য জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ ও যুক্তরাজ্যের ই কো. লিমিটেড যৌথভাবে প্রশিক্ষণটি প্রণয়ন ও পরিচালনা করেছে। এই প্রক্রিয়ায় মতামত প্রদান করে জিআইজেড, ইআরডি, বাংলাদেশ ব্যাংক, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) সহ অন্যান্য বিভিন্ন সংস্থা।

আরও পড়ুন : আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে একমত মার্কিন সিনেট

বিভিন্ন সিটি কর্পোরেশন ও পৌরসভা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বাংলাদেশ ব্যাংক, ন্যাশনাল ইনস্টিটিউট অব লোকাল গভর্নমেন্ট (এনআইএলজি), বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট এবং বাংলাদেশ মিউনিসিপল ডেভেলপমেণ্ট ফান্ড এঁর ত্রিশজন কর্মকর্তা প্রশিক্ষণ সেশনে অংশ নেন।

প্রশিক্ষণ কর্মশালাটিতে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন সংগ্রহের জন্য প্রকল্প প্রস্তাব তৈরির বিভিন্ন পর্যায়ে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ও ক্ষয়ক্ষতি, জলবায়ু পরিবর্তনের সাথে অভিযোজন ও প্রশমনের সম্ভাবনা সহ বিভিন্ন আন্তর্জাতিক জলবায়ু তহবিলে আবেদনের প্রক্রিয়া সম্পর্কে আলোকপাত করা হয়।

আরও পড়ুন : পদ্মা সেতু থেকে আসবে ১৬০৪ কোটি

অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম সচিব এবং জাতিসংঘ অধিশাখার প্রধান কবির আহামদ বলেন, “জলবায়ু পরিবর্তনে খুব কম ভূমিকা থাকলেও এর কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ। প্রতি বছর আমাদের বিভিন্ন উন্নয়ন প্রকল্প প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করবো, বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে অবশ্যই জলবায়ু পরিবর্তনের সাথে অভিযোজনের বিষয়টি যাতে বিবেচনা করা হয়।

সারা বিশ্বে জলবায়ু পরিবর্তন সংশ্লিষ্ট বিভিন্ন তহবিল রয়েছে যেগুলো সম্পর্কে আমরা যথেষ্ট অবগত নই দেখে এঁর সদ্ব্যবহার করতে পারি না। এগুলো সম্পর্কে সকলকে জানানোর জন্য একটি ক্লাইমেট সেল স্থাপন, প্রশিক্ষন উপকরণ সহ ওয়েবসাইট সহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।”

আরও পড়ুন : জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে খালেদা জিয়া

জিআইজেড বাংলাদেশ’র অ্যাডাপ্টেশন অফ আরবান এরিয়াস টু ক্লাইমেট চেঞ্জ এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর ড. ডানা দে লা ফন্টেইন বলেন, “জলবায়ু পরিবর্তনের সাথে আমরা কতটুকু খাপ খাওয়াতে পারছি তার ওপর এই দেশের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে। সমৃদ্ধ ভবিষ্যতের জন্য বাংলাদেশের প্রয়োজন টেকসই আর্থিক সমাধান। এই লক্ষ্যে, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জার্মানি বাংলাদেশের পাশে রয়েছে।”

জিআইজেড বাংলাদেশের আইসিআইএফ প্রকল্পের প্রিন্সিপাল অ্যাডভাইজার ড. ফেরদৌস আরা হোসেন বলেন, “আন্তর্জাতিক জলবায়ু তহবিলগুলোর কাছে উচ্চমানের প্রকল্প প্রস্তাবনা প্রদানের পাশাপাশি অর্থায়নের সুযোগ ও তাদের শর্তাবলি বোঝার সক্ষমতা অর্জন করতে হবে।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর স্বাক্ষর জালিয়াতি জঘন্য অপরাধ

এই প্রশিক্ষণে আমরা জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত অঞ্চলের সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা মানুষদের ওপর বিশেষ গুরুত্ব প্রদানের মাধ্যমে উন্নত মানের প্রকল্প প্রস্তাবনা তৈরির সক্ষমতা বৃদ্ধিতে মনোনিবেশ করছি। এই প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান অংশগ্রহণকারীদের বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করতে সহায়তা করবে এমনটাই আমাদের প্রত্যাশা।”(সংবাদ বিজ্ঞপ্তি)

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা নিয়ে আশাবাদী ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সাম্প্রতিক সময়ে ইরান যুক্তরাষ্ট্র...

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের দিন জানালেন আইনমন্ত্রী

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই এবার নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। বিশেষ অধিবেশ...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

পদত্যাগ ছাড়া বৈঠকে নয় সিজেপি

কেন্দ্র সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ভা...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা