সারাদেশ

মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় খলিলুর রহমান খলিল (২৬) নামে এক যুবক নিহত হয়েছে।

আরও পড়ুন: ফের বেড়েছে মৃত্যু ও শনাক্ত রোগী

সোমবার (১৩ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার জিয়াখোর নাপিতপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত খলিলুর রহমান বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের গান্ডীগারী গ্রামের মো. ইউসুফ আলীর ছেলে।

বালিয়াডাঙ্গী থানার সাব-ইন্সপেক্টর আব্দুস সোবহান বলেন, খলিলুর রহমান তার বন্ধু রতনের শাশুড়ির জানাজা শেষে মহিষমারী থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় জিয়াখোর নাপিত পাড়া মোড়ে পৌঁছালে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি ইউক্ল্যাপ্টাস গাছের সাথে ধাক্কা লেগে গুরুত্বর আহত হন খলিল। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে একমত মার্কিন সিনেট

পুলিশ জানায়, বাইক চালানোর সময় তার মাথায় হেলমেট না থাকায় সে মুখে ও মাথায় গুরুতর আঘাত পায়। যেহেতু অন্য কোনো গাড়ির সাথে তার দুর্ঘটনা ঘটেনি তাই এ বিষয়ে থানায় কোন মামলা হবে না। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ।

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহতের বিষয়টি নিশ্চিত করেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম ডন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা