নোয়াখালীতে বিএনপির কর্মসূচিতে হামলা
সারাদেশ

নোয়াখালীতে বিএনপির কর্মসূচিতে হামলা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণের সময় বিভিন্ন স্থানে হামলা করে তা পণ্ড করে দেওয়ার অভিযোগ উঠেছে ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাকর্মিদের বিরুদ্ধে।

আরও পড়ুন : জনগণ পাশে বলেই পদ্মা সেতু হয়েছে

বুধবাবার (১ জুন) বেলা সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার বাংলাবাজারে এ ঘটনা ঘটেছে।

জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন অভিযোগ করে বলেন, পূর্বনির্ধারিত কর্মসুচি অনুযায়ী চৌমুহনী পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত কত উল্যা বুলুর উপস্থিতিতে বেগমগঞ্জের জমিদাহাটে তাদের প্রথম কর্মসূচি সকাল ১০ টা থেকে শুরু করে পরে চৌমুহনী পূর্ব বাজার কাচারি মসজিদ ও চৌমুহনী রেল গেইটে খাবার বিতরণ করে।

আরও পড়ুন : মেক্সিকোয় ঘূর্ণিঝড়ের আঘাতে নিহত ১০

সেখানে ছাত্রলীগ যুবলীগ বাধা প্রদান করে। ওই সময় কয়েকটি ককটেল বিস্ফরণ ঘটায় ক্ষমতাসীন দলের নেতাকর্মিরা। পরে বিএনপির নেতাকর্মিরা চৌরাস্তায় খাবার বিতরণ করে বাংলাবাজারে গেলে সেখানে আগে থেকে অবস্থান নেয়া যু্বলীগ ছাত্রলীগ তাদের বাধা দেয়। এ সময় তারা লাঠি সোটা হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করে ও বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ করে এবং বাড়ি ঘরে হামলা করে।

এ সময় একাত্তর টিভির নোয়াখালী প্রতিনিধি মিজানুর রহমানের হাতের মোবাইল জোরপূর্বক ছিনিয়ে যুবলীগ কর্মি সোহাগ ও জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি তুহিনসহ স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের কর্মিরা। মোবাইলে তাদের হামলার ফুটেজ ধারণ করার কারণে তারা শারিরীকভাবে ও মারধর করার চেষ্টা করে। প্রায় দুই ঘন্টা পর মোবাইল ফেরত দিলেও ধারণকৃত সব ভিডিও ফুটেজ তারা ডিলিট করে দেয়।

আরও পড়ুন : কমছে রেমিট্যান্স প্রবাহ

পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নেয়া ও শারীরিকভাবে লাঞ্চিত করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জেলায় কর্মরত সাংবাদিকরা। তারা অবিলম্বে দোষীদের বিরুদ্ধে আইনগত প্রদক্ষেপ নেওয়ার দাবি জানান।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, বিএনপি নেতারা ছাত্রলীগ-যুবলীগের মিছিলের মুখোমুখি হয়। পুলিশ উভয় দলের লোকজনকে সরিয়ে দেয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা