সংগৃহীত ছবি
সারাদেশ

নোয়াখালীতে মদসহ ২ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি: নোয়াখালীতে ৯৬ বোতল বিদেশি মদসহ ২ যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আরও পড়ুন: সুনামগঞ্জে বজ্রপাত, নিহত ৩

সোমবার (২০ মে) ভোর পৌনে ৬টার দিকে সেবারহাট পশ্চিম বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। মাদক মামলায় তাদেরকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

গ্রেফতাররা হলেন- উপজেলার কাবিলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শায়েস্তানগর গ্রামের মৃত সেরাজুল হকের ছেলে মো. ইয়াসিন (৩৮) ও বেগমগঞ্জ উপজেলার হাজিপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাজিপুর গ্রামের মৃত গোলাম মাওলার ছেলে দেলোয়ার হোসেন (৩০)।

আরও পড়ুন: ট্রেনের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টা ২০ মিনিটে সেবারহাট বাজারের ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক থেকে সিএনজি চালিত অটোরিকশাযোগে পাচারের সময় ৯৬ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। এসময় অটোরিকশাসহ ২ পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতার ২ মাদক কারবারির বিরুদ্ধে সেনবাগ থানায় মাদক আইনে মামলা করে তাদেরকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেফতাররা নির্বাচনের আগের রাতে সরবরাহ করতে এসব মদ নিয়ে আসছিলেন বলে স্বীকার করেছেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা