ঘুষ আদায়ের দায়ে ব্যাংক কর্মকর্তার কারাদন্ড
সারাদেশ

ঘুষ আদায়ের দায়ে ব্যাংক কর্মকর্তার কারাদন্ড

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে কৃষি ব্যাংকের ঋণ মঞ্জুর করতে ঘুষ আদায়ের দায়ে এক ব্যাংক কর্মকর্তাকে পৃথক পৃথক ধারায় ৩০ মাসের এবং ঘুষ লেনদেনে সহযোগিতার দায়ে ব্যাংকের বরখাস্তকৃত সিকিউরিটি গার্ডকে ১বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ব্যাংকের ফিল্ড কর্মকর্তাকে ২০হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

আরও পড়ুন : সশরীরে একনেক বৈঠকে প্রধানমন্ত্রী

দন্ডপ্রাপ্ত মো.হাফিজ উল্যা বেগমগঞ্জ উপজেলার কৃষি ব্যাংক কাদিরপুর শাখার ফিল্ড অফিসার (বরখাস্তকৃত) এবং সে সদর উপজেলার উত্তর ফকিরপুর গ্রামের মৃত রহমত আলীর ছেলে, একই ব্যাংকের বরখাস্তকৃত সিকিউরিটি গার্ড বেগমগঞ্জ উপজেলার খানপুর গ্রামের মৃত ছিদ্দিক উল্যার ছেলে মো.আহছান উল্যা।

বুধবার ( ১জুন ) দুপুর ২টার দিকে নোয়াখালী জেলা স্পেশাল জজ আদালতের বিচারক এ এন এম মোরশেদ খান এ রায় প্রদান করেন।

আরও পড়ুন : দেশের চাল প্যাকেট করে বিক্রি নয়

দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্রে জানায়,২০১৮ সালে মো.হাফিজ উল্যাহ বেগমগঞ্জ উপজেলার কৃষি ব্যাংক কাদিরপুর শাখার ফিল্ড অফিসার হিসেবে কর্মরত থাকাকালীন কৃষি ঋণ প্রার্থী মাহফুজুর রহমান তারেকের কাছ থেকে ৮০হাজার টাকা কৃষি ঋণ মঞ্জুর করতে ৮হাজার টাকা ঘুষ দাবি করে। তারেক ব্যাংক অফিসারকৃত চাওয়া ঘুষের ৮হাজার টাকা দুদক সজেকা

নোয়াখালী কর্তৃপক্ষ বরাবর দাখিলক্রমে ইনভেন্টরি করে দুদক, সজেকা নোয়াখালী কর্তৃপক্ষের তত্ত্বাবধানে আসামি হাফিজ উল্যাকে দেওয়া হয়। যাহা দুদক কর্তৃপক্ষ তাৎক্ষনিক হাতে নাতে ধৃত করে। ব্যাংকের সিকিউরিটি গার্ড মো.আহছান উল্যা ঘুষের টাকা লেনদেনে সহযোগিতা করে। পরে মামলাটি তদন্ত করে দুদক সজেকা নোয়াখালীর তৎকালীন উপপরিচালক তালেবুর রহমান তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনের একাধিক ধারায় অভিযোগ পত্র দাখিল করে।

আরও পড়ুন : রাজবাড়ীতে ত্রিমুখী সংঘর্ষে নিহত বেড়ে ৭

বিষয়টি নিশ্চিত করে জেলা দুদকের পিপি অ্যাডভোকেট আবুল কাশেম বলেন, দুপুর ২টার দিকে মামলার শুনানি শেষে বিচারক রায় দেওয়ার সময় মামলার দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দুদকের পিপি আরও জানায়, দুটি ধারায় ব্যাংকের বরখাস্তকৃত ফিল্ড অফিসারকে ৩০ মাসের এবং ঘুষ লেনদেনে সহযোগিতার অপরাধে ব্যাংকের বরখাস্তকৃত সিকিউরিটি গার্ড আহছান উল্যাকে দুটি ধারায় এক বছরের কারাদন্ড দেওয়া হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

শিবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক তিনটি অভিযানে ৬৫৩ বোতল ভারতীয় নেশাজাতী...

পূবাইলে ব্যাটারি চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুর মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের পূবাইল খিলগাঁও এলাকায় অটোরিকশার ব্যাটারি চ...

হাসপাতালের বাথরুমে সরকারি ওষুধ, বাগেরহাটে ক্লিনিক সিলগালার নির্দেশ

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি ওষুধ ও চিকিৎসাসামগ্রী...

৮ টুথপেস্টে মেলেনি মাইক্রোপ্লাস্টিক

দেশের বাজারে বিক্রি হওয়া প্রচলিত টুথপেস্টের একটি বড় অংশে মাইক্রোপ্লাস্টিকের...

জাতীয় দল নিয়ে আক্ষেপ নেই সালাউদ্দিনের

সবশেষ জিম্বাবুয়ে সিরিজেও জাতীয় দলের সঙ্গে ছিলেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা