রাজারহাটে যুবককে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন
সারাদেশ

রাজারহাটে যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

জাহাঙ্গীর আলম, রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে চুরির অপবাদ দিয়ে এক যুবককে গাছের সাথে বেঁধে বেধরক পিটিয়ে পুরুষাঙ্গে লাথি মেরে গুরত্বর আহত করেছে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন : বেড়েই চলেছে মৃত্যু ও শনাক্ত রোগী

এলাকাবাসীরা জানান, উপজেলার ছিনাই ইউনিয়নের বানেশ্বর নীলকন্ঠ গ্রামের মৃত ফজল উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম (২৮) সোমবার (২৩মে) রাত ১০টার দিকে ওই ইউনিয়নের রামকার্জ্জী গ্রামের শ্বশুর বাড়ির পাশে পৌঁছলে শ্বশুরের প্রতিবেশী বেলাল হোসেনের ছেলে বাবলু মিয়া(৪০) ও সাবলু ইসলাম(৩৫) সহ ৬/৭জন পূর্ব জের ধরে অর্তকিতভাবে হামলা চালিয়ে টেনে হেঁচড়ে বাড়িতে নিয়ে যায়। সেখানে মুখে কাপড় চাপা দিয়ে হাত-পা খাটের সাথে বেঁধে রাতভর বেধরক মারপিট করে।

পরদিন মঙ্গলবার সকালে বাড়ির বাইরে আমগাছের সাথে শহিদুল ইসলামকে পুনরায় বেঁধে মারপিটের একপর্যায়ে পুরুষাঙ্গে লাথি মেরে গুরত্বর আহত করে।

আরও পড়ুন : ফের স্কুলে গোলাগুলি, নারী নিহত

এ সময় এলাকাবাসী ছুটে আসলে তাদেরকেও অকথ্যভাষায় গালিগালাজ করে তাড়িয়ে দেয়ার চেষ্টা করে। পরে খবর পেয়ে ওই ওয়ার্ডের ইউপি সদস্য আতাউর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থলে এসে গুরত্বর আহত শহিদুল ইসলামকে উদ্ধার করে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়।

অপরদিকে অভিযুক্ত বাবলুর স্ত্রী ও তার পরিবারের লোকজন বলেন, শহিদুল ওইদিন রাত ১১টার দিকে ঘরে ঢুকে শুধু মাত্র ১৮ হাজার টাকা চুরি করেছিল। এক সপ্তাহ ধরে চিকিৎসাধীন থাকার পরও তার অবস্থা আশংকাজনক বলে চিকিৎসক জানিয়েছে।

আরও পড়ুন : রাজবাড়ীতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৬

এ ঘটনায় রাজারহাট থানায় একটি অভিযোগ দায়ের হলেও এজাহার গ্রহন করেনি অভিযোগকারী আমিনুর ইসলাম জানান।

এ বিষয়ে রাজারহাট থানার ওসি (তদন্ত) পবিত্র কুমার নিশ্চিত করে বলেন, বিষয়টি সরাসরি ওসি স্যার দেখছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা