সারাদেশ

স্বর্ণসহ যাত্রী আটক

সান নিউজ ডেস্ক: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চার কেজির বেশি স্বর্ণসহ এক যাত্রীকে আটক করা হয়েছে।

আরও পড়ুন: ঘুষ আদায়ের দায়ে ব্যাংক কর্মকর্তার কারাদন্ড

বুধবার (১ জুন) সকালে শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়া এয়ারলাইন্সের ওই যাত্রীকে আটক করেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা।

আটক যাত্রীর নাম মো. সাইফুল ইসলাম। তার বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর জানায়, সাইফুলের কাছে ৩ কেজি ৯৪৪ গ্রাম ওজনের সোনার বার পাওয়া যায়। এ ছাড়াও তার কাছে স্বর্ণালংকার পাওয়া যায়। সব মিলিয়ে তার কাছ থেকে চার কেজির বেশি স্বর্ণ উদ্ধার করা হয়, যার বাজারমূল্য ৩ কোটি ২০ লাখ টাকা।

আরও পড়ুন: নিষিদ্ধ ট্যাপেন্টাডলসহ ছাত্রলীগ নেতা আটক

সূত্র জানায়, বুধবার সকালে সোয়া সাতটার পর এয়ার এরাবিয়ার একটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। উড়োজাহাজটি বিমানবন্দরে অবতরণের পরই শুল্ক গোয়েন্দারা সন্দেহভাজন যাত্রীকে তল্লাশি করেন। স্বর্ণবারসহ সাইফুলকে উড়োজাহাজ থেকে আটক করা হয়।

শুল্ক গোয়েন্দা চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক একেএম সুলতান মাহমুদ বলেন, তল্লাশির সময় যাত্রী সাইফুলের কোমরে কালো টেপে মোড়ানো অবস্থায় ৩৪টি সোনার বার পাওয়া যায়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা