বেড়িয়ার নষ্ট ঝুঁকি নিয়ে রাস্তা পারাপাড়
সারাদেশ

বেড়িয়ার নষ্ট ঝুঁকি নিয়ে রাস্তা পারাপাড়

মোঃ মনির হোসেন, স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের ত্রিশাল-নান্দাইল সড়ককে আউলিয়া নগরে অরক্ষিত রেলক্রসিংয়ে তিন বছর ধরে বেড়িয়ার নষ্ট থাকার কারনে ঝুঁকি নিয়ে রাস্তা পারাপাড় করছে যানবাহনসহ সাধারন মানুষ।

আরও পড়ুন : তিস্তা চুক্তি আটকে আছে, এটা লজ্জার

সরেজমিনে দেখাযায়, ত্রিশাল-নান্দাইল সড়কের উপজেলার বালিপাড়া ইউনিয়নের আউলিয়া নগরে বেড়িয়ার নষ্ট থাকার কারনে ঝুঁকি নিয়ে পথচারীসহ হাজারো ছোট বড় যানবাহন চলাচল করছে। ময়মনসিংহ হয়ে

ঢাকাগামী এ রেল পথে সারাদিন ট্রেন যাতায়াত করে। ট্রাফিক গেইটম্যান লোহার লোহার চেইন দিয়ে যানবাহন নিয়ন্ত্রনের চেষ্টা করছে। দিনের বেলা চেইন দিয়ে নিয়ন্ত্রন করা গেলেও রাতের বেলা হয় সমস্যা।

আরও পড়ুন : পদ্মা সেতুতে আলো জ্বলবে ১ জুন

অনেকে লোহার চেইন না দেখে রেল ক্রসিং পারাপাড় হচ্ছে। এতে যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা।সিএনজি চালক রায়হান মিয়া বলেন, রেক্রসিংএ গেইট আটকানোর জন্য বেড়িয়ার অনেক দিন ধরে নষ্ট হয়ে পড়ে আছে। আমরা ঝুঁকি নিয়ে রাস্তা পারাপাড় করছি। লোহার চেইন দিয়ে আটকালেও অনেকেই তা মানছে না। এখানে ছোট খাটো দুর্ঘটনা সব সময় লেগেই আছে। গেইটম্যান থাকলেও সে সব সময় থাকে না। এটা ঠিক না করলে যে কোন সময় ঘটবে বড় ধরনের দূর্ঘটনা।

আরও পড়ুন : বিএনপি বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছে

সাধারন পথচারী অনেকেই বলেন, এ রেল ক্রসিং অনেক ঝুকিপূর্ন। এর আগে অনেকেই এখানে বিপদে পড়েছে। লোহার চেইন দিয়ে পারাপারে নিয়ন্ত্রন করলেও অনেকেই তা দেখে না। গেইটম্যান অনেক সময় না থাকার কারনে দূর্ঘটনা ঘটে।

রাতের বেলায় আরো বেশি সমস্যা হয় যানবাহনের লাইট না থাকার কারনে চেইন দেখাযায়না। গাড়ী না থেমে চেইন ছিড়ে নিয়ে চলে যায়। বড় একটা দূর্ঘটনা না ঘটার আগে কর্তৃপক্ষ নজরে আসবে না।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা