সারাদেশ

জামালপুরে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালিত

শওকত জামান, জামালপুর: বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। শহীদ জিয়াউর রহমান কলেজ আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে শাহাদৎ বার্ষিকীর অনুষ্ঠানের শুভ সুচনা করেন।

এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দু:স্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। সোমবার সকালে ১১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে।

ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

এ সময় অন্যান্যদের মধ্যে জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি আনিছুর রহমান বিপ্লব, শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা বেগম, সাধারণ সম্পাদক সাঈদা বেগম শ্যামা, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান ও জেলা বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শওকত জামান প্রমুখ বক্তব্য দেন।

পরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

দলীয় সূত্রে জানা যায়, জেলা বিএনপি ঘোষিত ৫দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সোমবার সারা জেলায় দুই শতাধিক স্পটে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে অসহায়দের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা