সারাদেশ

ভূমিহীনের জন্য সরকারি জমি দখল মুক্ত করল ইউএনও

রহমত উল্লাহ, টেকনাফ: মুজিব শতবর্ষে ভূমিহীন ও গৃহহীনদের ঘর প্রদান উপলক্ষে সারাদেশে দখলমুক্তকরণ অভিযান শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় টেকনাফ উপজেলার বাহার ছড়া ইউনিয়নে ২০ বছর ধরে দখল করে রাখা ৩ একর সরকারি খাস জমি দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন।

রবিবার ( ২৯ মে) উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কায়সার খসরু ও সহকারী কমিশনার (ভূমি) এরফানুল হক চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয় এবং সহযোগিতা করে বাহার ছড়া ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন।

জানা যায়, টেকনাফ উপজেলার বাহার ছড়া ইউনিয়নের ৩ একর সরকারি জমি রয়েছে। ওই খাস জমিগুলো দীর্ঘ ২০ বছর ধরে এক ব্যক্তি নিজ দখলে রেখে ভোগ করে আসছিলেন। উপজেলা ভূমি অফিস থেকে ওই খাস জমি দীর্ঘ সময় ধরে আমিন দিয়ে মাপ শেষে সীমানা নির্ধারণ করে লাল নিশান স্থাপন করা হয়েছে।

জমি উদ্ধার অভিযানে সার্ভেয়ার, তহশিলদার, থানা পুলিশ সদস্যরা, ইউএনও অফিস সহকারী ও চেয়ারম্যান খোকন উপস্থিত ছিলেন।

জমি উদ্ধার প্রসঙ্গে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কায়সার খসরু বলেন, দির্ঘদিন ধরে এ জমিটি পার্শ্ববর্তী জমি মালিকরা অবৈধভাবে দখল করে রেখেছিল, এটি এস.এ এবং বিএস রেকর্ডেও খাস জমি, এটি আমরা দখলমুক্ত করেছি। এ জমিতে প্রধানমন্ত্রী গৃহহীনদের জন্য যে ঘর নির্মাণ করে দিচ্ছেন তারই অংশ হিসেবে আমরা এখানে অসহায় দরিদ্র গৃহহীন ও ভূমিহীনদের জন্য ঘর নির্মাণ করে দেবো।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা