সারাদেশ

টনসিল জনিত ক্যান্সারে আক্রান্ত হয়ে সেনা সদস্যের মৃত্যু

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে টনসিল জনিত ক্যান্সারে আক্রান্ত হয়ে নাজমুল হাসান রাসেল (২৯) নামে এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। নিহত সেনা সদস্য নাজমুল হাসান রাসেল উপজেলার ৮ নং রাজিবপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের রাজিবপুর গ্রামের বাসিন্দা। তিনি ঐ গ্রামের নবী হোসেনের ছেলে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ইনফ্যান্ট্রি রেজিমেন্ট (বীর) ২২ রংপুর সেনানিবাসে কর্মরত ছিলেন।

তিনি গত (২৯ মে) দিবাগত রাত ১২টার দিকে টনসিল জনিত ক্যান্সারে আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ঢাকায় ইন্তেকাল করেছেন। রাজিবপুর ইউনিয়নে চেয়ারম্যান আব্দুল আলী ফকির ওই সেনা সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় এনামুল জানান, রাসেলের গলায় টনসিল হয়েছিল। টনসিল থেকে ফুসফুসে ইনফেকশন ছড়িয়ে পড়ায় সে ক্যান্সারে মৃত্যুবরণ করে।

এদিকে নিহত সেনা সদস্যকে রংপুর থেকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে আনুমানিক বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার মাইজবাগ উচ্চ বিদ্যালয়ের মাঠে নামানো হয়। পরে সেখান থেকে এম্বুল্যান্সে করে নিজ গ্রামে নিয়ে যাওয়া। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সোমবার বাদ আসর নিহত সেনা সদস্যের জানাযা অনুষ্ঠিত হওয়ার খবর জানা যায়।

এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান জানান, ওই সেনা সদস্যকে সোমবার রংপুর থেকে হেলিকপ্টার যোগে নিয়ে আসা হয়। তখন সেনা স্কোয়াডের সাথে পুলিশও উপস্থিত ছিল।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা