ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

পাকিস্তানে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তানের প্রদেশের গোয়াদর শহরে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে দেশটির নৌবাহিনীর দুই কর্মকর্তা ও একজন সেনা সদস্য নিহত হয়েছেন।

আরও পড়ুন: শর্তসাপেক্ষে শস্যচুক্তি নবায়ন

সোমবার (৪ সেপ্টেম্বর) সামরিক বিমান বিধ্বস্ত হওয়ার বিষয়টি জানিয়েছে দেশটির নৌবাহিনীর একজন মুখপাত্র।

এক বিবৃতিতে মুখপাত্র বলেছেন, সামরিক বিমানটি গোয়াদরে প্রশিক্ষণ ফ্লাইটের সময় বিধ্বস্ত হয়েছে।

আরও পড়ুন: জিল বাইডেনের করোনা পজিটিভ

তিনি বলেছেন, সম্ভাব্য কারিগরি ত্রুটির কারণে বিমানটি উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় পাকিস্তান নৌবাহিনীর দুই কর্মকর্তা ও এক সেনা সদস্য প্রাণ হারিয়েছেন বরেও জানান তিনি।

মুখপাত্র আরও বলেছেন, সামরিক বিমান বিধ্বস্তের এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন: ইরানে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ৬

পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) জ্যেষ্ঠ সহ-সভাপতি মরিয়ম নওয়াজ বিমান বিধ্বস্তে নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় নিহত সেনা কর্মকর্তাদের আত্মার শান্তি কামনা করেছেন তিনি।

আরও পড়ুন: তাইওয়ানে বিদ্যুৎহীন ৩০ হাজার মানুষ

এছাড়া পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার রাজা পারভেজ আশরাফও নিহতদের প্রতি শোক প্রকাশ ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সূত্র: ডন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা