ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

ইরানে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের উত্তরাঞ্চলীয় শহর দমঘনে একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ৬ জন শ্রমিক নিহত হয়েছেন। রোববার (৩ সেপ্টেম্বর) ওই কয়লা খনির ৪০০ মিটার গভীরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

আরও পড়ুন : তাইওয়ানে বিদ্যুৎহীন ৩০ হাজার মানুষ

সোমবার (৪ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আইআরএনএ এই তথ্য জানিয়েছে।

আইআরএনএ বলেছে, ‘কয়লা খনির একটি সুরঙ্গে বিস্ফোরণ ঘটেছে রোববার। এতে খনিতে কর্মরত ছয় শ্রমিক আটকা পড়েন,’

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণের পরপরই খনির শ্রমিকদের উদ্ধারের তৎপরতা শুরু হলেও তা ব্যর্থ হয়। পরে সোমবার সকালের দিকে খনির ভেতর থেকে ছয় শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন :কানাডায় গোলাগুলিতে হতাহত ৮

তবে দমঘনের ওই কয়লা খনিতে বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে পরিষ্কার হওয়া যায়নি বলে জানায় আইআরএনএ।

বার্তা সংস্থাটির প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, খনি দুর্ঘটনাস্থলে অন্যান্য শ্রমিকরা ধ্বংসস্তূপের নিচ থেকে তাদের সহকর্মীদের মরদেহ উদ্ধারের চেষ্টা করছেন। সূত্র: এএফপি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা