ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক
জি-২০ সম্মেলন 

জিনপিং না আসার খবরে হতাশ বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক গোষ্ঠী গ্রুপ অব টোয়েন্টি বা জি-২০ শীর্ষ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের যোগ না দেওয়ার খবরে হতাশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

আরও পড়ুন: ঢাকা-নেপিদো বৈঠকে বসছে কাল

সোমবার (৪ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ভারতে জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের যোগ না দেওয়ার খবরে গতকাল রোববার (৩ সেপ্টেম্বর) হতাশা প্রকাশ করেছেন জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, তাকে (শি জিনপিং) দেখার জন্যই (ভারতে) যাচ্ছেন তিনি।

আরও পড়ুন: ফের বাড়ল এলপি গ্যাসের দাম

এর আগে বৃহস্পতিবার (৩১ আগস্ট) বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছিল, ভারতে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলন এড়িয়ে যেতে পারেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। তবে জিনপিং না আসলেও সম্মেলনে চীনের পক্ষে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং প্রতিনিধিত্ব করবেন।

রোববার ডেলাওয়্যারের রেহোবোথ বিচে জো বাইডেন সাংবাদিকদের বলেন, আমি হতাশ, তবে আমি তাকে দেখতেই সেখানে যাচ্ছি। বাইডেন এর বেশি বিস্তারিত আর কিছু বলেননি।

আরও পড়ুন: ফের বাড়ল ডলারের দাম

রয়টার্স বলছে, জি-২০ সম্মেলনে যোগ দেওয়ার জন্য আগামী ৭-১০ সেপ্টেম্বর পর্যন্ত ভারত সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরপর তিনি ভিয়েতনাম সফর করবেন।

বাইডেন প্রশাসন মূলত এশিয়ায় যুক্তরাষ্ট্রের সম্পর্ক জোরদার করতে চায়। এ কারণেই এ সফর বেশ গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: মসজিদে বন্দুক হামলায় নিহত ৭

ভারত ও ভিয়েতনাম সফরের জন্য তিনি উন্মুখ কিনা- জানতে চাইলে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক এই প্রেসিডেন্ট বলেন, হ্যা, আমি উন্মুখ। আমি একটু বেশি সমন্বয় চাই। আমি মনে করি, তারা উভয়েই (ভারত ও ভিয়েতনাম) যুক্তরাষ্ট্রের সাথে অনেক ঘনিষ্ঠ সম্পর্ক চায়। এ সফর সেই কাজে খুবই সহায়ক হতে পারে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলনে বাইডেনের যোগ দেওয়ার কথা আগেই জানা ছিল। এ কারণে ভারতে শীর্ষ এই সম্মেলনটিকে এমন একটি স্থান হিসাবে দেখা হয়েছিল, যেখানে মার্কিন প্রেসিডেন্টের সাথে শি জিনপিং দেখা করতে পারেন বলে ধারণা করা হয়েছিল।

আরও পড়ুন: জাতীয় সংসদে অধিবেশন শুরু

কারণ এই ২ পরাশক্তির মধ্যে বাণিজ্য এবং ভূ-রাজনৈতিক উত্তেজনাসহ নানা কারণে অস্থিতিশীলতা থাকলেও উভয় দেশই সেই সম্পর্ক স্থিতিশীল করতে চায়।

এর আগে ২০২২ সালের নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে বাইডেনের সাথে দেখা করেছিলেন শি জিনপিং। সেটিই ছিল বাইডেন ও জিনপিংয়ের সর্বশেষ সাক্ষাৎ।

আরও পড়ুন: ঢাকায় আসছেন মিরা রেজনিক

এদিকে জি-২০ সম্মেলনে যোগ দিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতে যাবেন না বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন। তার পরিবর্তে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে ভারতে পাঠাবেন বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, আগামী ৯ এবং ১০ সেপ্টেম্বর ভারতের রাজধানী দিল্লিতে বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক গোষ্ঠী গ্রুপ অব টোয়েন্টি বা জি-২০ সদস্য দেশগুলোর এ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে মার্কিন উপস্থিত হবেন- প্রেসিডেন্ট জো বাইডেন থেকে শুরু করে সদস্য, পর্যবেক্ষক ও আমন্ত্রিত দেশের শীর্ষ নেতারা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ

এক সময় ভরাট হয়ে পড়েছিল খাল। বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। বর্...

আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ ও অবৈধ ছাঁটায়ের প্রতিবাদে মানববন্ধন

শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে শ্রমিক-কর্মচারী ছাঁটাই এবং বকেয়া বেতন-ভাতা ও সার...

পঞ্চগড়ে ৩ মাদক কারবারির ৬ মাসের জেল

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে প্রত্যেক...

ঝালকাঠিতে অবৈধ বালু সরবরাহ: ৪ বাল্কহেডকে জরিমানা

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে ৪টি বাল্কহেড জাহাজকে মোট ২...

জামাত এমপির বিরুদ্ধে ড্রাইভারকে হত্যাচেষ্টা মামলা   

রাজধানীর পল্লবী থানায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা