মুন্সীগঞ্জে শ্রমিক নেতা কাশেমের বিরুদ্ধে মহিলা নেত্রীর অভিযোগ
সারাদেশ

মুন্সীগঞ্জে শ্রমিক নেতা কাশেমের বিরুদ্ধে মহিলা নেত্রীর অভিযোগ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ শিল্পায়ন আঞ্চলিক শাখার শ্রমিক লীগের সভাপতি আবুল কাশেম (৫৭) বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকির অভিযোগ হয়েছে সদর থানায়। অভিযোগটি দায়ের করেছেন সদর থানা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক হুমাইয়ারা আক্তার রিমা।

আরও পড়ুন : বিদেশে কান্নাকাটি না করে আমার কাছে আসুন

শনিবার ( ৭ মে ) মুন্সীগঞ্জ সদর থানায় শ্রমিক লীগ নেতা আবুল কাশেমের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেন সদর যুব মহিলা লীগ নেত্রী । যার জিডি নং-২৬৮।

জিডি সূত্র ও অভিযোগকারীর সাথে কথা বলে জানা যায়, সম্প্রতি শ্রমিক লীগ নেতা আবুল কাশেম যুব মহিলা লীগ নেত্রী রিমা ও তার স্বামীকে খুনজখমের হুমকি দেয়। সে ঘটনার পর যুব মহিলা লীগ নেত্রী রিমা গত ৩০ এপ্রিল মুন্সীগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ দেয়ার পর আবুল কাশেম আরও ক্ষিপ্ত হয়ে উঠেন।

এর প্রেক্ষিতে গত ৬ মে সকাল সাড়ে ১১ টা’র দিকে মুন্সিগঞ্জ পৌর এলাকার যোগিনীঘাট ব্রীজ সংলগ্ন এলাকায় রাস্তা আটকে সে রিমা ও তার স্বামী আব্দুল মতিন মোল্লাকে মারধর করতে উদ্যত হন এবং থানায় অভিযোগ করায় ‘তুই আমার কিছুই করতে পারবি না, পুলিশ আমার পকেটে থাকে’ বলে হুমকি প্রদান করেন।

আরও পড়ুন : উড়িষ্যা যাচ্ছে ‘অশনি’

এসময় আবুল কাশেম আরও বলেন, ‘তুই ও তর স্বামী আমার সকল কাজের বাঁধা। তোদের রাস্তাঘাটে সুযোগ মত পাইলে উঠাইয়া নিয়া গুম করিয়া ফেলব এবং তোদের নামে মিথ্যা মামলা মোকাদ্দমা দিয়া ফাঁসাইয়া দিব।’

অভিযোগকারী রিমা বলেন, তার এধরনের আচরণে আমি আশংকা করছি, তার দ্বারা যে কোন সময় আমার ও আমার পরিবারের বড় ধরনের ক্ষতিসাধন হতে পারে।

আরও পড়ুন : হাসপাতালে সৌদি বাদশাহ

শ্রমিক নেতা আবুল কাসেম এ বিষয় বলেন, আমার সাথে ওদের 'গত দু'সপ্তাহ ধরে দেখা সাক্ষাৎ হয়নি,। গেলো ৬ মে শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে আমি মসজিদে নামাজ পরতে গিয়েছিলাম। পরে একটি জানাজায় অংশগ্রহন করি রামপাল ইউনিয়নে।

মুন্সীগঞ্জ সদর থানার (ওসি) মো. আবু বকর সিদ্দিক জানান, একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্হা নেয়া হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা