২ শিক্ষার্থীর লেখাপড়ার দায়িত্ব নিলেন এমপি
সারাদেশ

২ শিক্ষার্থীর লেখাপড়ার দায়িত্ব নিলেন এমপি

নোয়াখালী প্রতিনিধি : বঙ্গবন্ধুর আত্মজীবনী নিয়ে প্রশ্নের সঠিক উত্তর দেওয়ায় নোয়াখালীতে রুবীরহাট বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের দুই গরিব শিক্ষার্থীর লেখাপড়ার আজীবন দায়িত্ব নিলেন সংসদ সদস্য এ এইচ এম ইব্রাহিম।

আরও পড়ুন : বিদেশে কান্নাকাটি না করে আমার কাছে আসুন

রোববার (৮ মে) দুপুরে সোনাইমুড়ির রুবীরহাট বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়টি জাতীয়করণের গুরুত্বপূর্ণ অবদান রাখায় নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের সংসদ সদস্য এ এইচ এম ইব্রাহিম কে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বঙ্গবন্ধুর আত্মজীবনী নিয়ে ২ শিক্ষার্থী প্রশ্নের সঠিক উত্তর দেওয়ায় তিনি সন্তুষ্ট হয়ে তাদের লেখাপড়ার দায়িত্ব নেন।

শিক্ষার্থীরা হলেন সোনাইমুড়ির নদনা ইউনিয়নের পাঁচ বাড়িয়া গ্রামের মৃত ছালেহ আহম্মেদের মেয়ে দশম শ্রেণি ছাত্রী নুসরাত জাহান ও হাটগাঁও গ্রামের জিয়া উদ্দিন তানসেলের ছেলে মিনহাজ উদ্দিন শিখর। তারা দুইজনই বিজ্ঞানের শিক্ষার্থী।

আরও পড়ুন : উড়িষ্যা যাচ্ছে ‘অশনি’

এ সময় অনুষ্ঠানে সোনাইমুড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শামীম কুদ্দুস ভূইয়া, সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ, সোনাইমুড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুমিনুল ইসলাম বাকের, সাধারণ সম্পাদক আফম বাবুল ও স্কুল প্রতিষ্ঠাতার ছেলে আশরাফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন। উল্লেখ্য দেশের একমাত্র বঙ্গবন্ধুর নামে স্কুলটি জাতীয়করণ করা হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা