বড় ভাইয়ের বাড়িতে হামলা, শ্রীঘরে প্রধান শিক্ষক
সারাদেশ

বড় ভাইয়ের বাড়িতে হামলা, শ্রীঘরে প্রধান শিক্ষক

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় আপন বড় ভাইকে পিটিয়ে আহত করার অভিযোগে জেলে গেলেন আহাম্মদ উল্যা নামে এক প্রধান শিক্ষক। বড় ভাইয়ের ছেলের করা মামলায় তাকে আটক করা হয়।

আরও পড়ুন : বিদেশে কান্নাকাটি না করে আমার কাছে আসুন

রোববার (৮ মে) দুপুরে হাতিয়া থানা পুলিশ আটক এই প্রধান শিক্ষককে কোট হাজতে প্রেরণ করেন। এর আগে শনিবার রাতে তাকে সোনাদিয়া ইউনিয়নের মাইজদি বাজার থেকে আটক করা হয়।

আটক আহাম্মদ উল্যা হলো সোনাদিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পূর্ব চরচেঙ্গা গ্রামের মৃত শামছল হকের ছেলে। সে একই এলাকার মাইজদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

আরও পড়ুন : উড়িষ্যা যাচ্ছে ‘অশনি’

মামলার এজহার ও থানা পুলিশের সুত্রে জানাযায়, দীর্ঘদিন থেকে জায়গা জমি নিয়ে বড় ভাই ইসমাইল হোসেনের সাথে তাদের বিরোধ চলে আসছে। শনিবার দুপুরে বড় ভাই ইসমাইলের পরিবারের সদস্যরা বেড়াতে যায়। এসময় ইসমাইল ও তাঁর স্ত্রী বাড়ীতে একা অবস্থান করে ছিলেন । এই সূযোগে কয়েকজন ভাড়াটে সন্ত্রাসী নিয়ে আহাম্মদ উল্যা ও তাঁর ভাই ইউছুফ সহ ইসমাইল ও তাঁর স্ত্রীর উপর হামলা করে । তাঁরা ঘরে প্রবেশ করে জোরপূর্বক জমির দলিলসহ গুরুত্বপূর্ণ কাগজ পত্র চিনিয়ে নেয়। বাধা দিলে তারা ইসমাইল ও তাঁর স্ত্রীকে পিটিয়ে আহত করে।

আরও পড়ুন : হাসপাতালে সৌদি বাদশাহ

খবর পেয়ে এলাকাবাসী ও স্থানীয় ইউপি সদস্য সাখাওয়াত হোসেনের নেতৃত্বে তাঁদেরকে উদ্ধার করে। আহত ইসমাইল ও তাঁর স্ত্রীকে পরিবারের সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে ইসমাইলের বড় ছেলে নুরুল আলম বাদি হয়ে প্রধান শিক্ষক আহাম্মদ উল্যাসহ ৭জনকে আসামী করে থানায় একটি মামলা করে। পুলিশ রাতে অভিযান করে আহাম্মদ উল্যাকে আটক করেন।

আরও পড়ুন : রেলমন্ত্রীর স্ত্রীর নির্দেশে বরখাস্ত সমীচীন হয়নি

বিষয়টি নিশ্চিত করে হাতিয়া থানা পরিদর্শক ( তদন্ত) কাঞ্চন কান্তি দাস বলেন, এই ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় প্রধান শিক্ষককে আটক করা হয়েছে। অন্য আসামিদের আটক করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা