ঠাকুরগাঁও রুহিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত বৃদ্ধার মৃত্যূ
সারাদেশ

ঠাকুরগাঁও রুহিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত বৃদ্ধার মৃত্যূ

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদরের রুহিয়ায় মোটর সাইকেলের ধাক্কায় আহত বৃদ্ধা মারা গেছে।

আরও পড়ুন : আ’লীগ সবসময় ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে

শনিবার (৭ মে ) বিকেলে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসাপাতালে মারা যান তিনি।নিহত সালমা বেগম (৫৫) পশ্চিম কুহজশহর গ্রামের লিয়াকত আলীর স্ত্রী।

জানা যায়,গত শুক্রবার(৬ মে) বিকেল ৫ টার দিকে ঘনিমহেশপুর গ্রামের মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের ছেলে মতিউর রহমান মতি বেপরোয়া গতিতে মটর সাইকেল চালিয়ে আটোয়ারী অভিমুখে যাচ্ছিল। পথিমধ্যে উত্তরা বাজারের ৩শ গজ উত্তরে মজলুম মাষ্টারের হাসকিং মিলের সামনে সালমা বেগম নামে একজন বৃদ্ধাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে বৃদ্ধা সালমা রাস্তার উপর পড়ে যায় এবং তার পা ভেঙ্গে যায়।

আরও পড়ুন : ঈদের ছুটি শেষে প্রাণ ফিরে পেল রাজধানী‌

স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে ২৪ ঘন্টার পার হতে না হতেই শনিবার বিকেল ৫ টার দিকে হাসপাতালে মারা যায় বৃদ্ধা সালমা ।এ ঘটনায় থানায় এখনো মামলা হয়নি।তবে হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যুর সংবাদ থানায় অবগত করেছে ।

আরও পড়ুন : দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

রুহিয়া থানার ওসি চিত্তরন্জন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি।লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা