ঈশ্বরগঞ্জে বেড়েছে গহনার কদর
সারাদেশ
ঈদের কেনাকাটা

ঈশ্বরগঞ্জে বেড়েছে গহনার কদর

এহসানুল হক (ঈশ্বরগঞ্জ) প্রতিনিধি : শুধু নতুন পোশাক আর শাড়িতে বাঙালি নারীর ঈদের সাজ যেন পূর্ণ হয় না। তাই পোশাকের সঙ্গে মিলিয়ে বাহারি গহনার খোঁজে এখন ইমিটেশনের দোকানে কিশোরী, তরুণীসহ নানা বয়সী নারীদের ভিড়।

আরও পড়ুন : প্রস্তুত হচ্ছে জাতীয় ঈদগাহ

আর ঈদকে সামনে রেখে বিক্রি বাড়াতে গহনার দোকানগুলো ঝলমল করছে নানা ডিজাইন ও রঙের গহনায়।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পৌর বাজারের প্রতিটি দোকানেই এখন এ চিত্র লক্ষ্য করা গেছে।

“বাঙ্গালী নারী ঈদ উৎসবে শাড়ির সাথে চুড়ি,মেহেদী, নেইলপালিশ থাকবে না এটা কি মানতে পারি। শাড়ি চুড়ি ও বিভিন্ন অলংকার ছাড়া উৎসব আয়োজন একেবারেই বেমানান। ” এভাবেই কথাগুলো বলছিলেন ঈশ্বরগঞ্জ বাজারের নাটাই ঘুড়ি প্রসাধনীতে কেনাকাটায় ব্যস্ত মুনা।

আরও পড়ুন : এবার ঈদের সড়ক পরিস্থিতি অতীতের চেয়ে ভালো

তিনি আরো বলেন, বিভিন্ন ধরনের অলংকার, শাড়ি, চুড়িতে মানায় বাঙ্গালি নারীকে।

নাটাই ঘুড়ি প্রসাধনীতে অলংকার দেখছিলেন ছোট্ট ইকরা মনি। পোশাক তো কেনা হয়েছেই। এখন হাতে চুড়ি, কানের দুল, নাকের ফুল, পায়ের নুপুর বা পায়েল না হলে উৎসবের পুরোপুরি আনন্দ হবে না।নারী, শাড়ি ও চুড়ি এই তিনটি একে অপরের সঙ্গে যেন ওতপ্রোতভাবে জড়িত।

আরও পড়ুন : ইউক্রেনকে ৩ হাজার কোটি ডলার দিলেন বাইডেন

তাই বিশেষ কোনো উৎসব মানেই মেয়েরা চুড়ির দোকানে ছুটে যাওয়া। ঈদকে কেন্দ্র করে এমন ছোটোছুটিতে এবার হরেক রকম চুড়ি মিলছে। এর মধ্যে রঙ-বেরঙের রেশমি চুড়ি, কাটিং, ড্রিমগার্ল, তাজমহল, রিটাইল, জুনা, জয়পুরী, কলকা, বাংলালিংক, বর্ণিল কাপড় পেঁচানো সুতা-চুড়ি ও সাদামাটা লেপা চুড়িসহ মোট ১২ থেকে ১৫ ধরনের কাচের চুড়ি রয়েছে। পরিবর্তন এসেছে ডিজাইন ও রঙে। এগুলোর দাম খুব একটা বেশি নয়। মোটামুটি ডজন প্রতি ৩০ টাকা থেকে শুরু করে ১৫০ টাকা পর্যন্ত। দামে স্বল্প হলেও দেখতে কিন্তু ভারী সুন্দর।

আরও পড়ুন : পাটুরিয়া ঘাটে ফেরি পেতে দীর্ঘ অপেক্ষা

আর মাত্র কয়েকদিন। তারপরই মুসলমান ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব ঈদুল ফিতর। আর ঈদুল ফিতরকে কেন্দ্র করে চলছে কেনাকাটা।

ঈদ কেনাকাটা চলছে, কিন্তু গহনা থাকবে না, সেটা কি হয়! সোনা-হীরা হোক বা না হোক, অন্তত চুড়ি-নূপুর তো লাগবেই। আর এ অলংকার পোশাকের সঙ্গে মিল রেখেই যেন কিনতে চান তরুণীরা।

এবিষয়ে জানতে চাইলে নাটাই ঘুড়ির প্রসাধনীর মালিক বায়জিদ ইসলাম বিজয় জানান, নতুন পোশাকের সাথে মিল রেখে নতুন নকশার গহনা এনেছি।শুধু তরুণীরাই নয় পোশাকের সাথে মিল রেখে অলংকার রয়েছে ছোটদেরও।শেষ মুহূর্তের কেনাকাটায় এখন আমরা ভালো সাড়া পাচ্ছি।

আরও পড়ুন : জাতিসংঘ মহাসচিবের সফর চলাকালে কিয়েভে হামলা

তিনি আরও জানান, গৃহিনী সোনা ও রূপার তৈরি অলংকারে আগ্রহী হলেও তরুণীদের পছন্দ নানা রকম মেটাল, গোল্ড পে¬টেড, পুঁতি ও পাথরের গহনা। তবে গোল্ড পে-টেড হোক কিংবা কাঁচের হোক, অন্যসব গহনার চেয়ে চুড়ি ও কানের দুলের কদর বেশি।

অন্যদিকে ক্রেতাদের পছন্দের অপর একটি অলংকার হলো আংটি। সিঙ্গেল আংটি হালকা থেকে ভারী পাওয়া যাচ্ছে ৪৫ থেকে শুরু করে ৩৫০ টাকা পর্যন্ত এবং পায়ের আংটি পাওয়া যাচ্ছে ৩৫ থেকে ১০০ টাকার মধ্যে।

আরও পড়ুন : ঢাকা ছেড়েছেন জয়শঙ্কর

আর এসব গহনা পাওয়া যাচ্ছে মুক্তিযুদ্ধা মার্কেট , রাজিব সজিব কমপ্লেক্স মার্কেট, চলন,নীলাচল,রোমন প্রসাধনী, মারফত আলী কমপ্লেক্স মার্কেটসহ বিভিন্ন শপিংমলগুলোতে। তবে মার্কেট ও ডিজাইনের ভিত্তিতে দরদামের কিছুটা পার্থক্যও রয়েছে। মোট কথা শেষ মুহূর্তের কেনাকাটায় বেড়েছে গহনার কদর

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা